চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘জান হাতে নিয়েই আছি’, দুবাই থেকে বললেন বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেন

জাহাজ এমভি বাংলার জয়যাত্রা থেকে বিস্ফোরণের দৃশ্য। ছবি : কালবেলা
জাহাজ এমভি বাংলার জয়যাত্রা থেকে বিস্ফোরণের দৃশ্য। ছবি : কালবেলা

‘প্রতিদিনই আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আনাগোনা। দূরে কোথাও বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বৃহস্পতিবার (৫ মার্চ) পরিস্থিতি একটু ভালো মনে হচ্ছে। দৃষ্টি সীমায় কিছু দেখা যাচ্ছে না। অন্যান্য দিন এমন পরিস্থিতি গেছে সত্যি বলতে, জান হাতে নিয়েই আছি।’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে দুবাইয়ের জেবেল আলি বন্দরে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ থেকে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে হোয়াটসঅ্যাপে কালবেলাকে তিনি এসব কথা বলেন।

জানা যায়, জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা নিয়ে দিন কাটছে তাদের। কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দুবাইয়ের জেবেল আলি বন্দরে পৌঁছায় জাহাজটি। পরদিন বন্দরের ১০ নম্বর টার্মিনালে নোঙর করে। এরপরই অঞ্চলে সংঘাত শুরু হলে পরিস্থিতি বদলে যায়।

মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রথম দিনই জাহাজের খুব কাছাকাছি একটি তেলের স্থাপনায় হামলার ঘটনা ঘটে। এতে নাবিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সবাই জাহাজের মধ্যেই নিরাপদ স্থানে আশ্রয় নেন। বর্তমানে ৯ নম্বর টার্মিনালে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে। বন্দরে এখন ১০০টির মত জাহাজ রয়েছে। পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হয়েছে। পন্য খালাস শেষ হতে আরও ৪-৫ দিন লাগবে। পরবর্তী গন্তব্য কুয়েত।

তিনি বলেন, শিপিং করপোরেশন, মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, দূতাবাসসহ সবাই নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের বলা হয়েছে প্রয়োজনে হোটেলে ফিরে যেতে। তবে আমরা বলেছি জাহাজটি আমাদের দেশের সম্পদ। আমরা এটা ফেলে যাব না।

জাহাজে থাকা নাবিকদের জন্য পর্যাপ্ত খাবার, পানি ও জ্বালানি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

তিনি কালবেলাকে বলেন, নাবিকরা নিরাপদে আছেন। পন্য খালাস চলছে। আমরা নাবিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। নাবিকদের মনোবল চাঙা রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ওই হামলায় জাহাজটির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X