বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৯ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের জন্য দুঃসংবাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে চলমান ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা ফি পরিশোধ না করা এবং তথ্য জমা না দেওয়া অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান।

সংশ্লিষ্টদের আশঙ্কা, এই অভিযানের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে প্রবাসী বাংলাদেশিদের ওপর। ২০২৪ সালের ২ মে থেকে মালদ্বীপে কর্মরত অভিবাসীদের তথ্য সংগ্রহে বিশেষ অভিযান শুরু করে দেশটির সরকার, যার মধ্যে ‘অপারেশন কুরাঙ্গি’ অন্যতম উদ্যোগ।

সম্প্রতি রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেন, অভিযান শুরুর আগে মাত্র ২৮ দশমিক ৯৭ শতাংশ অভিবাসী বৈধভাবে কর্মরত ছিল, বাকিদের কোনো সঠিক তথ্য ছিল না। তবে গত দুই বছর ধরে পরিচালিত অভিযানের ফলে এই হার বেড়ে ৬২ শতাংশে উন্নীত হয়েছে।

তিনি আরও জানান, এখনো ২ হাজার ৯৩৩ জন অভিবাসী তাদের তথ্য জমা দেননি। আগামী এক বছরের মধ্যে তাদেরও আইনের আওতায় আনা হবে।

অভিবাসীদের সতর্ক করে বলা হয়েছে, ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ শুরু হলে ভিসা ফি পরিশোধ না করা এবং তথ্য না দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। আগের যেকোনো সময়ের তুলনায় এবারের অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে।

এক্ষেত্রে কোনো ধরনের স্থানীয় প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না। একবার আটক হলে ছাড় পাওয়ার সুযোগও থাকবে না বলে জানানো হয়েছে। তাই মালদ্বীপে অবস্থানরত অভিবাসীদের দেশটির আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১০

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১১

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১২

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৩

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৪

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৫

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৬

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৭

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৮

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৯

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X