কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী

ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা
ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা

গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ওআইসির নির্বাহী কমিটির মন্ত্রী পর্যায়ের এক জরুরি বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। এ সময় ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ।

বুধবার (১৮ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় ওআইসির সদর দপ্তরে মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। সৌদি আরবের উদ্যোগে ওআইসির সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীরা এ জরুরি বৈঠকে যোগ দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, ‘আমরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। এ আগ্রাসনে ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে এক তৃতীয়াংশ শিশু।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গাজার হাসপাতালে ইসরায়েলের বর্বরোচিত বোমা হামলা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বেসামরিক লোকদের লক্ষ্য করে গাজায় ইসরায়েলের দ্বারা পরিচালিত এ অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ মানবাধিকার এবং মানবিক আইনের সমস্ত মৌলিক নীতির লঙ্ঘন করেছে। তাই আমরা সব পক্ষের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে গাজায় জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানাই।’

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘গাজায় ইসরায়েলের মানবিক প্রবেশাধিকার প্রত্যাখ্যান এবং বেসামরিক অবকাঠামোতে নির্বিচারে হামলার কারণে গাজার মানবিক পরিস্থিতি সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আমরা দ্ব্যর্থহীনভাবে ফিলিস্তিনিদের তাদের নিজস্ব মাতৃভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য ইসরায়েলের আহ্বানকে প্রত্যাখ্যান করি- যা সমগ্র অঞ্চলে মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটাবে।’

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সংঘাতের মূল কারণগুলোকে সমাধান করার আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি যে এই পুনরাবৃত্তি সমস্যার স্থায়ী সমাধান কেবলমাত্র ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং জাতিসংঘের রেজল্যুশন, আরব শান্তি উদ্যোগ, কোয়ার্টেট রোড ম্যাপ দ্বারা ফিলিস্তিনের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অধিকার অর্জনের মাধ্যমেই অর্জন করা সম্ভব। আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সমাধান উপলব্ধির দিকে একত্রিত হওয়া উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X