কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কাতারে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফেরত পাঠানোর আহ্বান

মারকিউ গ্রান্ড হোটেলের হলরুমে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। ছবি : কালবেলা
মারকিউ গ্রান্ড হোটেলের হলরুমে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। ছবি : কালবেলা

কাতার আওয়ামী লীগের আয়োজনে ও কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক সভায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন জার্মান আওয়ামী লীগের মিডিয়া উপদেষ্টা ও জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) কাতার আওয়ামী লীগ দোহার মারকিউ গ্রান্ড হোটেলের হলরুমে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। এ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের কূটনৈতিক রাষ্ট্রদূত, স্থানীয় নাগরিক ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

এ সময় বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি দেখানো হয়। দেশি-বিদেশি উপস্থিত অতিথিরা তথ্যবহুল এই ডকুমেন্টারি আগ্রহভরে দেখেন ও শোনেন। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার সংগ্রাম কমিটির আহ্বায়ক খান লিটন এই অনুষ্ঠানে খুনিদের ফিরিয়ে দেওয়ার জন্য আমেরিকা ও কানাডার কাছে আবেদন জানান এবং উপস্থিত কূটনৈতিকদের কাছে সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন , এই হত্যাকাণ্ডের বিচার হলে পৃথিবীতে আর এমন জঘন্যতম ঘটনা ঘটবে না। বিশ্ব হবে শান্তিময়। এ সময় বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করানোর জন্য প্রধানমন্ত্রীকে প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো খান লিটন করেছেন তার ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে কাতার আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম প্রধান ও সংগ্রামী সাধারণ সম্পাদক ইয়াসিন খান পাশা উপস্থিত অতিথিদের হাতে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১০

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১১

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১২

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৩

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৪

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৫

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৬

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৭

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৮

চার জেলায় বন্যার আভাস

১৯

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

২০
X