মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশির মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন তিনজন বাংলাদেশি নির্মাণ শ্রমিক। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।

বাংলাদেশি শ্রমিকদের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

নিহত তিনজন হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লা জেলার লক্ষ্মীপুর উপজেলার মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম ও পাবনার চাটমোহর উপজেলার ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী।

দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান এবং আইন সহকারী সুকুমারান সুবরামানিয়মকে ঘটনাস্থলে পাঠান। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ করেন।

প্রাপ্ত তথ্য মোতাবেক জানা যায়, নিহত তিন বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মরদেহ বর্তমানে পেনাং জেনারেল হাসপাতালে সংরক্ষিত রয়েছে। এ ছাড়া দুজন শ্রমিককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা পেনাং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারকাজ চলমান। উদ্ধারকাজ সম্পন্ন হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X