আবু বকর ছিদ্দিক পাভেল, কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে কেন প্রবাসীরা হার্টঅ্যাটাকে বেশি মারা যাচ্ছে

কুয়েতে কাজ করছেন প্রবাসী শ্রমিকরা। ছবি : কালবেলা
কুয়েতে কাজ করছেন প্রবাসী শ্রমিকরা। ছবি : কালবেলা

কুয়েতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যত প্রবাসীর মৃত্যু হয়েছে, তার চেয়েও বেশি মৃত্যু হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে। পরিবারিক কোলাহল ও দুঃশ্চিন্তা করে হৃদরোগে ও স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন প্রবাসীদের বড় একটি অংশ। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। করোনাকালীন সময়েও হৃদরোগ ও স্ট্রোকে অনেক প্রবাসীর মৃত্যু হয়।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, প্রতি মাসে গড়ে ২০ থেকে ২৫ জন প্রবাসীর মৃত্যু হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত, ৩ বছরে ৯৯৬ জন প্রবাসীর মৃত্যু হয়েছে। অর্থাৎ এই ৩ বছরে গড়ে প্রতি মাসে প্রায় ২৭ জন প্রবাসী মারা গেছেন।

২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত একবছরে কুয়েত বিভিন্ন কারণে ২৭৯ জন প্রবাসী মারা গেছেন। এদের মধ্যে শুধু হৃদরোগে মারা গেছেন আনুমানিক ২৫১ জন। বাকিরা বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ২৮ জন প্রাণ হারিয়েছেন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে কুয়েতে আক্রান্ত হয়ে প্রাণ হারান ১০৩ জন বাংলাদেশি। বাকিরা আত্মহত্যা, হৃদরোগ ও স্ট্রোকসহ বিভিন্ন রোগে প্রাণ হারিয়েছেন। অর্থাৎ ২০২৩ সালের কালবেলার অনুসন্ধানে উঠে আসে গড়ে প্রতি মাসে ২৩ জনেরও বেশি প্রবাসী মারা যান কুয়েত।

তবে প্রবাসীদের হৃদরোগের কারণ ও এ থেকে নিজেকে কীভাবে রক্ষা করা যেতে পারে, এসব বিষয় নিয়ে কুয়েত আব্বাসিয়া এলাকার কর্মরত রয়েল সিটি ক্লিনিক প্রবাসী বাংলাদেশি চিকিৎসক নাজমা তালুকদার কালবেলাকে বলেন, চিকিৎসাসেবা নিতে আসা, যে কোনো রোগীর প্রথম দিকে ডাক্তারের কাছে আসে না। একপর্যায়ে এসে বলেছেন তারা বিভিন্ন সমস্যার নিয়ে বুকে ব্যথা অনুভব করছে আমরা টেস্ট করে নিশ্চিত হলাম, কারও হার্টের সমস্যা আবার অনেকে ডায়াবেটিস, প্রেসার ও এজমা রোগে ভুগছেন। তিনি বলেন, এ সবের মূল কারণই ছিল দুশ্চিন্তা বেশি করা।

ডাক্তার নাজমা স্বাস্থ্য সচেতনতার নানাদিক উল্লেখ করে বলেন, প্রতি বছর সারা বিশ্বে লাখ লাখ মানুষ হার্টঅ্যাটাক বা হৃদযন্ত্রের সমস্যায় মারা যান। হার্ট যদি কোনো কারণে অসুস্থ হয় তবে নানা সংকেত দিয়ে আমাদের জানান দেয়।

তিনি আরও বলেন, অনেক সময় আমরা সাধারণ কোনো রোগ ভেবে তা উপেক্ষা করি। তাই হৃদরোগের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যকর খাদ্য, ব্যায়াম, ভালো ঘুম ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। যেগুলো আপনাকে হৃদরোগ থেকে রক্ষা করবে।

কুয়েতে গত ৩ বছরের মৃত্যুর মোট ৯৯৬ সংখ্যার অনুপাতে গড়ে প্রতি মাসে প্রায় ৩৩২ জন, মাসে গড়ে ২৫ থেকে ২৭ জনেরও বেশি প্রবাসী মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X