কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর সন্তানদের সুখবর দিল সরকার

প্রবাসে কাজ করছেন কর্মীরা। পুরোনো ছবি
প্রবাসে কাজ করছেন কর্মীরা। পুরোনো ছবি

প্রবাসে থাকা কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এজন্য আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।

বৃত্তি পাবেন যারা

২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২২ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেলে (১ম সেমিস্টার/বর্ষে) পড়াশোনা করছে, তারা অনলাইনে আবেদন করতে পারবেন।

শর্ত

১. বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান।

২. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন—এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ

এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য চার বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছর বৃত্তি দেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশন বিবেচনায় আনা হবে না।

আবেদন প্রক্রিয়া

সব শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষার্থীর মুঠোফোন নম্বর এবং তার মা/বাবা/অভিভাবকের মুঠোফোন নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা : আগ্রহীরা ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১০

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১১

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১২

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৩

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৪

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৫

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৬

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৭

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৮

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৯

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

২০
X