কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ অভিবাসীদের যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিম) ‘অপ খাস আমান’ নামে অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ৪৯০ অভিবাসী আটক করে। ছবি : কালবেলা
সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিম) ‘অপ খাস আমান’ নামে অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ৪৯০ অভিবাসী আটক করে। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের দেশে ফিরতে বিশেষ সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার। শিগগিরই তাদের জন্য প্যাকেজ ঘোষণা করবে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

এদিকে দেশটিতে অবৈধ শ্রমিকদের শনাক্ত করতে চলছে অভিযান। প্রতিদিনই ধরা পড়ছেন অবৈধ অভিবাসীরা। তাও অবৈধ এসব অভিবাসীদের একটি বড় অংশ পালিয়ে রয়েছেন। দেশে ফেরার এমন সুযোগে খুশি অবৈধ অভিবাসীরা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে জানিয়েছেন, সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে চলতি বছরের ১ মার্চ থেকে বাস্তবায়ন করা হবে নতুন এই কর্মসূচি। তিনি বলেন, দেশে ফিরতে আগ্রহী অভিবাসীদের জরিমানা বাবদ ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা করা হবে। যথাযথ কাগজপত্র না থাকা, অভিবাসন আইন লঙ্ঘন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্য তাদের এ জরিমানা করা হবে। এর মধ্য দিয়ে পুলিশের হাতে আটক ও কারাগারে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন অভিবাসীরা। এর আগে, দেশটির সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে ‘আরটিকে ২.০’ নামের একটি প্রোগ্রামের ঘোষণা দেয়, যা শেষ হয় গত বছরের ৩১ ডিসেম্বর। তবে রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও, এর যাচাইকরণ প্রক্রিয়া চলবে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত। এই প্রোগ্রামে এখন পর্যন্ত ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, ফার্মিং, এগ্রিকালচার ও সার্ভিস সেক্টরে প্রায় ৫ লাখ ১৮ হাজার অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X