কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আরব আমিরাত প্রবাসীদের জন্য সুখবর

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। ছবি : সংগৃহীত

নাগরিক, বিনিয়োগকারী, প্রবাসী এবং বিশেষ গোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমতা নিশ্চিতে নতুন ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি একাধারে দেশটির ভাইস-প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন।

তিনি বলেন, দেশের প্রচলিত আইনগুলো কীভাবে সর্বস্তরের মানুষকে প্রভাবিত করে তা ফের মূল্যায়ন করা হবে। এর লক্ষ্য হলো প্রচলিত আইনগুলো সবার প্রতি ন্যায্যতা, সমতা নিশ্চিত করছে কি না তা নতুনভাবে পর্যালোচনা করা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রিসভার বৈঠক শেষে এক পোস্টে এমনটি জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত একটি বৈশ্বিক দেশ এবং এর আইন সার্বজনীন। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুপ্রতিষ্ঠিত এবং আইনের শাসনের সঠিক প্রয়োগ এখানে অগ্রাধিকার পায়।

উপসাগরীয় এই ধনী দেশটির ভাইস-প্রেসিডেন্ট বলেন, এর লক্ষ্য হলো সরকারি খাতে স্বচ্ছতা আরও জোরদার করা এবং এটা নিশ্চিত করা যে আমাদের দেশে (ইউএই) আইনি শাসন এবং আইনি পরিবেশ বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ১৯৭১ সালে গঠনের পর থেকে সব আইন, ফেডারেল অধ্যাদেশ, প্র-বিধান এবং নির্বাহী সিদ্ধান্তগুলো নথিভুক্ত করার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে।

আরবি এবং ইংরেজি উভয় ভাষায় এসব আইন সেখানে থাকবে যেগুলো জনসাধারণ বিনামূল্যে অগ্রাধিকারভিত্তিতে পেয়ে থাকবে। এসময় বিশেষজ্ঞ এবং অভিজ্ঞরা প্রচলিত আইন সম্পর্কে তাদের প্রতিক্রিয়া এবং পরামর্শ জানাতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১০

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১১

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১২

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৩

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৫

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৬

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৭

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৮

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৯

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

২০
X