কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত 

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েতে প্রবাসীদের দীর্ঘদিন ফ্যামিলি এবং ভিজিট ভিসা বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে ভিজিট ভিসা।

কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য এই আইন হচ্ছে। যা শুধু সেই পরিবারের সদস্যদের অনুমতি দেবে যাদের উচ্চ আয় আছে এবং তাদের পরিবারকে একটি সন্তোষজনক জীবনযাত্রার মান প্রদান করবে।

কুয়েতে ফ্যামিলি ভিসার জন্য কঠিন শর্ত দিলেও সহজ করা হয়েছে ভিজিট ভিসার ক্ষেত্রে। একজন প্রবাসী যদি মাসে ৪০০ দিনার বেতন পায়, তাহলে তিনি তার মা-বাবা, ভাইবোন ও স্ত্রী-সন্তানকে কুয়েতে ভিজিট ভিসায় নিয়ে আসতে পারবেন। তবে পরবর্তীতে কুয়েতে আসার পর কোনোভাবেই ফ্যামিলি ভিসায় পরিবর্তন করতে পারবেন না।

এক সময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা। তবে ভ্রমণে এসে অনেকেই নিজ দেশে না ফেরায় পারিবারিক ভিজিট ভিসা বন্ধ রেখেছিল দেশটি। সংশ্লিষ্টরা বলছেন, ভিসার নতুন নিয়ম বলছে, শিক্ষিত ও দক্ষ প্রবাসীদের নিয়েই বেশি আগ্রহ কুয়েতের।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ বিশাল অর্থনীতির দেশ কুয়েতের প্রধান চালিকাশক্তিই হলো অভিবাসী কর্মী। দেশটিতে বর্তমানে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। কুয়েতের মোট ৪৬ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩২ লাখই হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X