খান লিটন, জার্মানি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তা কনফারেন্সে যোগ দিতে জার্মানিতে যাবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক সিকিউরিটি কনফারেন্স-২০২৪ এ অংশ নিতে জার্মানিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সিনিয়র ৪৫০ জন ডিসিশন মেকার এতে যোগ দেবেন। ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি দেশটির ভ্যাবারিয়া প্রদেশের মিউনিখের হোটেল বায়ারিস হোপে -এ কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মিউনিখ পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সফরসঙ্গী থাকবেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ একটি প্রতিনিধি দল।

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। যার জন্য এ সফর আলাদা গুরুত্ববহন করবে। সেখানে রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মকর্তা ছাড়াও থাকবেন সাংবাদিক, ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা।

মিউনিখ বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি ও আওয়ামী লীগের নেতারা এবং জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ কনফারেন্সে অংশগ্রহণকারীরা বিশ্বের রাজনীতি, বিজ্ঞান, সমাজ ও সাদা-কালো অর্থাৎ বর্ণ বৈষম্যহীনভাবে সহাবস্থানের পৃথিবী গড়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

তিনি মূল কনফারেন্সের বাইরে বিশ্ব নেতাদের সঙ্গে বিশ্ব নিরাপত্তার ব্যাপারে বৈঠক করার কথা রয়েছে। রোহিঙ্গা শরণার্থী সমস্যা তার মধ্যে একটি বড় ইস্যু হিসেবে আসতে পারে। পাশাপাশি ইউক্রেন ও ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ বন্ধ ও নিরীহ জনগণ, নারী ও শিশুরা যাতে এ যুদ্ধের বলি না হন তারও দাবি জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় স্থানীয় আ.লীগের আয়োজনে একটি নাগরিক সংবর্ধনা আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই জার্মানির বিভিন্ন শহর ও ইউরোপের আ.লীগের নেতাকর্মীরা মিউনিখে আসতে শুরু করেছেন।

অপর দিকে বিএনপির নেতাকর্মীরা এ সরকারকে চর দখলের অবৈধ সরকার দাবি করে, প্রধানমন্ত্রীর অবস্থানস্থল ও কনফারেন্স হলের সামনে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X