কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সাইফুদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
সাইফুদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আবারও যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন আরেক বাংলাদেশি। স্থানীয় সময় বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সাইফুদ্দিন আহমেদ ওরফে মন্টু (৫২) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হন।

নিউইয়র্কের উত্তর কলোনি ইয়ুথ বেসবল কমপ্লেক্সের কাছে ওল্ড লাউডন রোডে মন্টু গাড়ি চালাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী আরেকটি গাড়ির সঙ্গে তার গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত সাইফুদ্দিনের বাড়ি ময়মসিংহের ফুলপুরে। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের আলবানির কাছে কলোনি এলাকায় স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্থানীয় লাথামের আল-হিদায়া সেন্টারে জানাজা শেষে ক্যাসেলটন-অন-হাডসনের ক্যাপিটাল ডিস্ট্রিক্টের মুসলিম কবরস্থান তাকে দাফন করা হবে।

পুলিশ জানিয়েছে, সাইফুদ্দিন আহমেদ গাড়িটি উত্তরমুখী চালাচ্ছিলেন। মধ্যমা অতিক্রম করে গাড়িটি দক্ষিণমুখী লেনে গেলে আরেকটি গাড়িকে আঘাত করে। দুর্ঘটনার পর সাইফুদ্দিন আহমেদের গাড়িটি রাস্তার পাশে একটি খাদে পড়ে। এতে তিনি গাড়িতে আটকা পড়েন। অপর গাড়ির ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় আলবানি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, বোগট ও ল্যাথাম ফায়ার ডিপার্টমেন্ট দুর্ঘটনার পর সহায়তার জন্য ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধ করে দেয়। কলোনি ইএমএস জানায়, সাইফুদ্দিন আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ বলছে, এ দুর্ঘটনার জন্য গতি বা প্রতিবন্ধকতা দায়ী বলে মনে হচ্ছে। সকাল ১০টা ৮ মিনিট পর্যন্ত লাউডন রোড উভয় দিকেই বন্ধ ছিল। নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল কনজারভেশন ঘটনাস্থলে গ্যাসোলিনের ছিটা পরিষ্কার করেছেন বলেও জানায় পুলিশ।

এর আগে ১০ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাংলাদেশি দম্পতি সাথী আহম্মেদ (৪৫) ও তার স্বামী হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X