কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি বাবা-মেয়ের

জাহাঙ্গীর আলী সাজু। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীর আলী সাজু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী ও তার মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট মহানগরের পৌর বিপণিবিতান মার্কেটের ‘কাঁচঘর’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) এবং তার মেয়ে মমো জাহাঙ্গীর। এ ছাড়া জাহাঙ্গীর আলীর ছেলে তামিম জাহাঙ্গীর দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, ট্রাফিক পয়েন্টের পাশে বামদিকে মোড় নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় অপর গাড়ির চালক ও তার এক সঙ্গী আহত হন। তারাও প্রবাসী বাংলাদেশি।

এদিকে দুর্ঘটনার কারণ ওয়ারেন সিটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘কাঁচঘরের’ ম্যানেজার অর্জুন ঢালি। তিনি জানান, প্রায় তিন বছর আগে সাজু পরিবার নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন তারা এবং মিশিগানে থাকতেন। একটি কাজের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে গাড়িতে করে বের হলে বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মমো মারা যান। আহত ছেলে তামিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

লাশ দুটি দেশে আনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্জুন ঢালি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ছবি নয়, গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১০

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১১

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১২

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১৩

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১৪

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৬

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৭

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৮

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৯

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

২০
X