কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১২:৩২ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনের সড়কে প্রাণ গেল বাংলাদেশি পরিচালকের

নাট্য নির্মাতা জি এম ফুরুখ। ছবি : কালবেলা
নাট্য নির্মাতা জি এম ফুরুখ। ছবি : কালবেলা

লন্ডনের সড়ক দুর্ঘটনায় নাট্য নির্মাতা জি এম ফুরুখ মারা গেছেন বলে জানা গেছে। লন্ডনপ্রবাসী অভিনেতা স্বাধীন খসরু বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

রোববার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে মৃত্যুর বিষয়টি জানান অভিনেতা খসরু।

তিনি লিখেন, ‘প্রতিনিয়ত যত না জন্ম সংবাদ পাই, তার থেকে অনেক বেশি পাই মৃত্যুর সংবাদ। প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখ রোড অ্যাক্সিডেন্টে আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রপচার করার পরও বাঁচানো যায়নি।’

জি এম ফুরুখের মৃত্যুর কারণ হিসেবে স্বাধীন খসরু জানান―রাস্তায় অন্য একটা গাড়ি চাপা দেয়। তারপর অতিরিক্ত রক্তক্ষরণ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জি এম ফুরুখ লন্ডনে স্থানীয় নাটক নির্মাণ করতেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার এলাকায়। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।

এ ছাড়া দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছিলেন পরিচালক জি এম ফুরুখ। সেখানে কয়েকটি স্থানীয় নাটক নির্মাণ করেছেন। তবে তার নির্মাণে কয়েকটি সিলেটি আঞ্চলিক ভাষার নাটক ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে দর্শকমহলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X