ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইতালির ভেনিসে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিল ভেনিস বাংলা স্কুল

প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশী শিক্ষার্থীদের সম্মাননা দিল ইতালির ভেনিস বাংলা স্কুল। ছবি : কালবেলা
প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশী শিক্ষার্থীদের সম্মাননা দিল ইতালির ভেনিস বাংলা স্কুল। ছবি : কালবেলা

প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশী শিক্ষার্থীদের প্রথমবারের মতো কোনো বাংলা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা দিল ইতালির ভেনিস বাংলা স্কুল। আয়োজনটা ছিল একটু ব্যাতিক্রমী। বাবা-মায়ের সঙ্গে ছোট বেলায় ইতালি চলে আসা বা ইতালিতে জন্ম নেয়া যেসব শিক্ষার্থী বর্তমানে দেশের সুনাম বয়ে আনছে ইতালির মাটিতে সেসব কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে ব্যাতিক্রমী আয়োজন করে ভেনিস বাংলা স্কুল কর্তৃপক্ষ।

শুধুমাত্র ভেনিসে বসবাসরত ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া বাংলাদেশী বংশতভূত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীসহ বিভিন্ন উচ্চপদস্থ পেশায় পাশ করা ও বর্তমানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ফার্মাসিস্ট ও আইন পেশায় অধ্যায়নরত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ভেনিসের মেস্রে ভিয়া আলেয়ার দি কলভে হলে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন যৌথভাবে ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা, সাংবাদিক ও কলামিস্ট পলাশ রহমান, জিয়া ও শিক্ষিকা কাজল।

পবিত্র কোরআন তেলওয়াত ও দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পথ অনুসরণ করে এগিয়ে যেতে ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চ শিক্ষার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ভেনিস ও আশপাশের শহর হতে আগত কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দসহ ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, এমডি আক্তার উদ্দিন, নাসির উদ্দীন পান্না, রফিকুল ইসলাম ছৈয়াল, আমিরুল হাজারী, সাহাদাৎ হোসেন, মার্তা আরতিকো, লাওরা ফাকিন, সেরজো, ডাক্তার সেলিম প্রমূখ।

পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন বাংলাদেশ কমিটি নেতৃবৃন্দ ও ইতালিয়ান অতিথিরা। যেসব কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হলো তারা হলেন- ডাক্তার রাসেল মিয়া, ডক্টর উদ্দিন দেখা জুয়াইরা, ইঞ্জিনিয়ার মিয়া রিতু, শরীফ লিয়ন, মল্লিক তাসনিয়া, বাহাদুর আফসানা মিম্মা, সম্রাট আবদুল্লাহ বীন, জান্নাতুল ফেরদৌস প্রীতি, খান তারিফ, মোসাম্মৎ ইয়া, বাশার লাইমা, সোয়ান তামান্না নুর, সরদার সাকিফ সাদ্দাম, মিয়া রুবেল, বাহাদুর অনন্ত, ফয়সাল হোসাইন, রহমান রারিউর, রেজা তাসমিয়া রাফা বিনতে।

এ ছাড়া ও ভেনিস বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ক্ষুদে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সে সময় ভেনিস বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষিকাগণ, বিদ্যালয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনেক ইতালিয়ান উপস্থিত থেকে ভেনিস বাংলা স্কুল আয়োজিত এ মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X