কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে কম বয়সে কেন মারা যাচ্ছে বাংলাদেশিরা

রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে অবস্থান কর্মসূচি। পুরোনো ছবি।
রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে অবস্থান কর্মসূচি। পুরোনো ছবি।

পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে লাশ হয়ে ফেরায় চোখ ভিজে কান্নাও এসেছে কোনো কোনো পরিবারের। পরিবারের একমাত্র উপার্যনের ব্যক্তি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। এই যেমন গত বছরের শুরুতে সৌদি আরবে যান জলিল শেখ। পাঁচ লাখ টাকা ঋণ করে, পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যান তিনি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সম্প্রতি কাঠের কফিনে বন্দি জলিলের প্রাণহীন দেহ ফেরে দেশে ।

কীভাবে জলিলের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয় পরিবারের কাছে। মৃত্যু সনদে উল্লেখ করা তথ্যের বাইরে আর কোনো তথ্য জানেন না তার স্বজনরা। কফিনের গায়ে লাগিয়ে রাখা ছোট্ট একটা কাগজে লেখা, ‘মৃত্যুর কারণ স্বাভাবিক। ময়নাতদন্ত করতে চাওয়া হয়নি। ক্ষতিপূরণের দাবি নেই।

জলিলের স্ত্রী খাদিজা সৌদি আরবে থাকা সহকর্মীদের কাছ থেকে শুনেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন তার স্বামী। ময়নাতদন্ত না করায় স্বজনরা জানতে পারছে না, তরুণ বয়সে হঠাৎ তাদের মৃত্যুর কারণ কী। সৌদি আরব থেকে কোনো ক্ষতিপূরণও পায় না স্বজনরা। দুই সন্তানের ভবিষ্যৎ আর স্বামীর পাঁচ লাখ টাকা ঋণের দায়ভার এখন তার কাঁধে। সব হারিয়ে নিঃস্ব খাদিজা অন্ধকার দেখছেন চোখে।

শুধু জলিল নয়, প্রতিদিনই গড়ে গড়ে ১০ থেকে ১২ জন প্রবাসীর মৃতদেহ আসছে বাংলাদেশে। বাংলাদেশ সরকারের তথ্যমতে, গত ১৪ বছরে সৌদি আরবে কমপক্ষে ১৩ হাজার ৬৮৫ বাংলাদেশি কর্মী মারা গেছেন। এর মধ্যে ২০২২ সালেই মৃত্যু হয়েছে এক হাজার ৫০২ জনের। প্রতিদিন গড়ে চারজনের বেশি বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে শুধু সৌদিতেই।

বিশ্বে ১ কোটির বেশি বাংলাদেশি কাজ করলেও ৭৫ ভাগ শ্রমিক কাজ করে মধ্যপ্রাচ্যে। যার মধ্যে ২০ লাখের বেশি শ্রমিক কাজ করে সৌদি আরবে। আর সবচে বেশি মৃতদেহ আসে সৌদি আরব থেকে। যখন জীবন সাজানোর সময় সেই মধ্য বয়সেই সৌদি প্রবাসীর জীবন ধমকে যাচ্ছে, কিন্তু কেন?

মরুর দেশে এমনিতেই প্রচণ্ড গরম তারপরে কাজের পরিবেশ না থাকায় বাংলাদেশি শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে ফলে বাড়ছে স্ট্রোকের ঘটনা। তাছাড়া অমানবিক পরিশ্রমের কারণেও মৃত্যু বাড়ছে বলে মনে করেন এই অভিবাসন বিশেষজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X