কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১২:১২ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দ. কোরিয়ায় কর্মী নিয়োগ, বাংলাদেশিদের বড় সুখবর

দক্ষিণ কোরিয়ায় কর্মরত এক শ্রমিক নির্মাণাধীন ভবনে হেঁটে যাচ্ছেন। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় কর্মরত এক শ্রমিক নির্মাণাধীন ভবনে হেঁটে যাচ্ছেন। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়া বাংলাদেশি কর্মীদের জন্যে কোটা বাড়িয়েছে। অন্যান্য কাজের মধ্যে এবার প্রথমবারের মতো দেশটিতে মৎস্যশিল্প ও জাহাজ নির্মাণকাজের সুযোগ পাবেন বাংলাদেশিরা। সব মিলিয়ে এ বছর দেশটির বিভিন্ন খাতে যেতে পারবেন ১০ হাজার কর্মী। আর এই পুরো কাজ সম্পন্ন হবে সরকারি রিক্রুটিং এজেন্সি-বোয়েসেলের মাধ্যমে।

এর আগে, বাংলাদেশি কর্মীদের জন্য ৭ হাজার কোটা নির্ধারিত থাকলেও দেশটিতে যেতে পেরেছেন ৫ হাজার কর্মী। বোয়েসেল বলছে, দক্ষ কর্মীর অভাবে ফাঁকা থেকেছে দুই হাজার।

দক্ষিণ কোরিয়া চলতি বছর কোটার সংখ্যা ৭ হাজার থেকে ১০ হাজারে বাড়িয়েছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো মৎস্যশিল্প ছাড়াও উৎপাদন ও জাহাজ নির্মাণকাজের জন্য দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন সতর্কবার্তা দিয়ে কোরিয়াগামী কর্মীদের উদ্দেশে বলেন, শ্রমিকরা যদি মালিকের অনুমতি নিয়ে অন্য কোম্পানিতে যায়, তবে মালিক আবার বাংলাদেশ থেকে লোক নিবে। কিন্তু কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, মামলা করে যদি যায়, সেক্ষেত্রে সেই মালিক আর বাংলাদেশ থেকে লোক নিবে না। আমাদের দেশের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হবে। এ জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করে এই কোঠা পেয়েছি, সেটা ধরে রাখার দায়িত্ব আমাদের কর্মীদেরই।

এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশি কর্মীদের আরও দক্ষ বানানোর জন্যে আমরা কাজ করে যাচ্ছি।

বোয়েসেলের মাধ্যমে কোরিয়া যেতে কর্মীদের তেমন বেশি খরচ নেই। বোয়েসেলে খরচ হয় সর্বোচ্চ ৩৫ হাজার টাকা। আর যেতে উড়োজাহাজ ভাড়া ৫০ থেকে ৫৫ হাজার টাকা। মাসে বেতন অন্তত ১ লাখ ৮০ হাজার টাকা। অতিরিক্ত সময় কাজ করলে কেউ কেউ তিন লাখ টাকাও আয় করতে পারেন। থাকা ও খাওয়ার খরচ চালায় কোম্পানি। এত সুযোগ থাকায় দেশটিতে যেতে আগ্রহী কর্মী অনেক। পাঁচটি ধাপে প্রক্রিয়াটি শেষ হয়। শুরুতে অনলাইন নিবন্ধন। এরপর লটারি করে বোয়েসেল।

বিজয়ীদের কোরিয়ার ভাষাগত দক্ষতার পরীক্ষা দিতে হয়। এটি পাস করলে দক্ষতা ও স্বাস্থ্য পরীক্ষা। এরপর পুলিশের কাছ থেকে ছাড়পত্র নিয়ে ভিসার আবেদন করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X