কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৫:৪৩ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ অভিবাসীদের সুখবর দিল কুয়েত

অবৈধ অভিবাসীদের আটক করে কুয়েত পুলিশ। পুরোনো ছবি
অবৈধ অভিবাসীদের আটক করে কুয়েত পুলিশ। পুরোনো ছবি

কুয়েতে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার (১৪ মার্চ) কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব টাইমস এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।

বর্তমানে কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে কতজন অবৈধ, তার সঠিক কোনো পরিসংখ্যান জানা যায়নি। তবে চার বছর পর অবৈধদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ দিচ্ছেন দেশটির সরকার।

সর্বশেষ ২০২০ সালের এপ্রিল মাসে কুয়েত সরকার অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার সুযোগ দিয়েছিল। এবার নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত না ছাড়লে, তাদের তালিকা করা হবে। আর এরপর ধরা পড়লে তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং জরিমানা আরোপ করা হবে।

সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়ে ফের নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তারা কুয়েতে প্রবেশের সুযোগ দেওয়া হবে বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১০

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১১

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১২

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৩

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৪

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৫

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৬

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৭

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৮

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৯

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

২০
X