কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৭:২৮ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

কুয়েতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশীপ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশের বি বাড়ীয়া ক্রিকেট একাদশ। ছবি : কালবেলা
কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশীপ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশের বি বাড়ীয়া ক্রিকেট একাদশ। ছবি : কালবেলা

কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ২০টি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টে।

কুয়েত ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত এগারোটায় শুরু হয় ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট। খেলা চলে রাত তিনটা পর্যন্ত।

বাংলাদেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ২০টি দলের সঙ্গে দীর্ঘ ছয় মাস খেলে ফাইনালে আসে প্রবাসী বাংলাদেশিদের দল বি বাড়ীয়া একাদশ এবং ভারতীয় প্রবাসীদের দল।

টসে জিতে প্রথমে ভারতের রাজোয়েল ক্রিকেট ক্লাব ফিল্ডিং নিয়ে নির্দিষ্ট ওভার শেষে আট উইকেটে ১২১ রান করে। জবাবে বি বাড়ীয়া একাদশ চার উইকেটে ১৭ ওভার তিন বলে লক্ষ্যে পৌঁছায়।

দীর্ঘ ১১ বছরের সাধনার প্রতিফলন ঘটেছে বলে জানায় বি বাড়ীয়া একাদশ ক্লাবের কর্মকর্তারা।

বাংলাদেশি প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নয়, কর্মব্যস্ততার মাঝেও তাদের শ্রম আর মেধায় অর্জিত এই জয় কুয়েতে ক্রিকেট অঙ্গনে মাইলফলক মনে করছেন সংশ্লিষ্টরা।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন, বি বাড়ীয়া একাদশ ক্লাবের উপদেষ্টা মঈন উদ্দিন মঈন, মির্জা সোহেল বেগ, বি বাড়ীয়া একাদশ ক্লাবের সাধারণ সম্পাদক শিপন, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের প্রচার সম্পাদক মহসিন পারভেজসহ ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X