কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ি চালানো অবস্থায় কথা বললেই লাখ টাকা জরিমানা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণে নতুন আইন জারি করেছে কুয়েত সরকার। নতুন আইন অনুযায়ী, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বললে ১ লাখ ১৫৮০০ টাকা জরিমানা করা হবে।

সরকারের একটি নির্ভরযোগ্য সূত্রে বরাতে স্থানীয় দৈনিক আরব টাইমের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সড়কে নিরাপত্তা ফেরাতে এবং বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণ করার জন্য যে কেউ ট্রাফিক নিয়ম যেন লঙ্ঘন না করেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপ করতে চায় কুয়েত সরকার।

নতুন আইনে ড্রাইভ অবস্থায় মোবাইল হাতে নিলেই চালককে ৩০০ দিনার জরিমানা গুণতে হবে। আরও বেশ কিছু নতুন ট্রাফিক আইনের প্রস্তাবিত সংশোধনী শিগগিরই অনুমোদন করা হবে বলেও ওই প্রতিবেদনে উঠে আসে।

নতুন আইনে বলা হয়েছে, অ্যালকোহল মাদক পান করে গাড়ি চালানোর জন্য এক থেকে তিন বছরের কারাদণ্ড অথবা ১,০০০ থেকে ৩,০০০ দিনার পর্যন্ত জরিমানা। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে তিন মাসের জেল বা ৩০০ দিনার জরিমানা। গতি সীমার বাইরে গাড়ি চালানোর জন্য তিন মাসের কারাদণ্ড বা ৫০০ দিনার জরিমানা। লাল বাতির ট্রাফিক সিগন্যাল মারলে তিন মাসের কারাদণ্ড বা ২০০ থেকে ৫০০ দিনার পর্যন্ত জরিমানা। গাড়ির গ্লাস রঙিন বা মিশ্রিত লঙ্ঘনের জন্য দুই মাসের জেল বা সর্বোচ্চ ২০০ দিনার জরিমানা। ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ির মতো জরুরি যানবাহনগুলিকে পথ দিতে ব্যর্থতার জন্য ২৫০ থেকে ৫০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা।

সরকারে কঠোর এ শাস্তির লক্ষ্য একটায় রাস্তায় অনিশ্চিত আচরণ রোধ করা এবং নিরাপদ ড্রাইভিং অভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১০

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১১

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১২

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৩

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৪

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৫

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৬

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৮

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৯

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

২০
X