বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিদিনের আমল ও দোয়া

প্রতিদিনের আমল ও দোয়া | ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রতিদিনের আমল ও দোয়া

ইসলামের শিক্ষানুযায়ী, নিয়মিত আমল ও দোয়া কীভাবে একজন মানুষের দৈনন্দিন জীবনে সাফল্য, শান্তি এবং কল্যাণ বয়ে আনে, তা ব্যাখ্যা করা হবে।

সকাল-সন্ধ্যার দোয়া, নামাজের পরে পড়ার দোয়া, এবং বিশেষ কিছু তাসবিহ পাঠের গুরুত্বও তুলে ধরা হবে, যা ব্যক্তি জীবনকে আলোকিত করতে সহায়তা করে।

অতএব, প্রতিদিন যদি আমল করা হয়, তাহলে মৃত্যুর ওই আমলগুলো আপনার সঙ্গে যাবে।

প্রতিদিন যেসব আমল আপনি করতে পারেন-

ইস্তেগফার:

আত্মার পরিচ্ছন্নতার জন্য দরকার প্রতিদিন ইস্তেগফার করা। সকাল-বিকেল ইস্তেগফারের মাধ্যমে আমরা সারা দিনের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে পারব। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করবেন।

রাসুল (সা.)-এর ওপর দরুদ পাঠ:

রাসুল (সা.)-এর ওপর দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত আমাদের ওপর বর্ষিত হবে। এজন্য সব সন্ধ্যা প্রতিদিন রাসুল (সা.)-এর ওপর দরুদ পাঠ করা উচিত।

মাসনুন দোয়া পাঠ করা:

ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত কেননা অনেক মানুষ এই ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাসনুন দোয়ার মাধ্যমে সর্বাবস্থায় মনের মধ্যে আল্লাহর স্মরণ করা হয়।

কোরআন তিলাওয়াত:

প্রতিদিন যতটুকু সম্ভব পবিত্র কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করা উচিত। এতে আল্লাহতাআলার নৈকট্য লাভ করা সম্ভব হবে।

জিকির:

যত বেশি সম্ভব জিকির করা উচিত। কোরআনে জিকিরের কথা যতবার বলা হয়েছে— বেশি বেশি করে করার কথা বলা হয়েছে। জিকিরের মাধ্যমে অন্তর তাজা ও প্রাণবন্ত থাকে।

মোরাকাবা:

প্রতিদিন চোখ বন্ধ করে নিজের মনে এই অনুভব করা, আমি সব অপকর্ম থেকে নিজেকে দূরে করে রাখছি। সব নেতিবাচকতা নিজের থেকে দূর করে— ইতিবাচকতা আনার চেষ্টা করছি।

সদকা:

সাধ্যমত দান সদকা করাও গুরুত্বপূর্ন আমল এবং দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X