কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় কুমারী পূজা হচ্ছে না

পুরোনো ছবি
পুরোনো ছবি

শারদীয় দুর্গাপূজায় রাজধানী ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে এবার কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মহাঅষ্টমীতে এবার কুমারী পূজা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশন কর্তৃপক্ষ।

তবে ঢাকার বাইরে রামকৃষ্ণ মিশনের অনেক শাখায় যথারীতি কুমারী পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর থেকে এবার দুর্গাপূজা শুরু হবে। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা সম্পন্ন হবে।

ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শান্তিকরানন্দ মহারাজ (কিশোর মহারাজ) মঙ্গলবার (১ অক্টোবর) কালবেলাকে জানান, এর আগে করোনা মহামারির সময়ও মহাঅষ্টমীতে কুমারী পূজা বাদ পড়েছিল। কারণ, সংক্রমণ রোধে তখন সরকারের পক্ষ থেকে বেশি লোককে এক জায়গায় একত্রিত হতে নিষেধ করা হয়েছিল। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবারও কুমারী পূজা বাদ দেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে রামকৃষ্ণ মঠ ও মিশনের অনেক জায়গাতেই কুমারী পূজা অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর কালবেলাকে বলেন, কুমারী পূজার ধারাটা রামকৃষ্ণ মিশনেই সীমাবদ্ধ, এটি মিশনেই হয়। কুমারী পূজা রামকৃষ্ণ পরমহংসদেবের প্রবর্তিত একটি প্রথা। কুমারী মেয়েদের মধ্যে তিনি দেবীর উপস্থিতি দেখতেন। এ কারণে ছোট মেয়েদের তিনি অষ্টমীর দিন পূজার ব্যবস্থা করেন। ৮-১০ বছর বয়সের কুমারী মেয়েকে দেবীরূপে পূজা করা হয়।

এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন মন্দিরের ভেতরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মিশনের স্বামী শান্তিকরানন্দ মহারাজ এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা মহামারির সময়েও সংক্রমণ রোধে মন্দিরের ভেতরে দুর্গাপূজা হয়েছিল। তাছাড়া আগে তো মন্দিরেই পূজা হতো। যখন ভক্ত সংখ্যা বেড়ে গেল, তখন মন্দিরের বাইরে আনা হয়েছে। তিনি আরও বলেন, মন্দিরের ভেতরে হলেও পূজার দিক দিয়ে কোনো কমতি হবে না। উপাচার কিংবা প্রসাদের ব্যাপারে কোনো কমতি থাকবে না। ভক্তদের জন্য যেটা দরকার সেগুলো ঠিক থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X