কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ওলামা মাশায়েখের মহাসম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছিল’

ওলামা মাশায়েখ বাংলাদেশের মহাসম্মেলন। ছবি : সংগৃহীত
ওলামা মাশায়েখ বাংলাদেশের মহাসম্মেলন। ছবি : সংগৃহীত

ওলামা মাশায়েখ বাংলাদেশের মহাসম্মেলন নিয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, গতকালের মহাসম্মেলনটি জনসমুদ্রে পরিণত হয়েছিল। যা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। ফলে ঢাকাবাসী ও ইউনিভার্সিটিসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এলাকার বসবাসকারী মানুষজন জনদুর্ভোগের স্বীকার হয়েছেন বলে আমরা মনে করছি। এ জন্য তাদের সবার প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বুধবার (৬ নভেম্বর) উলামা মাশায়েখ বাংলাদেশের বার্তা প্রেরক মাওলানা ফজলুল করীম তথ্যটি নিশ্চিত করেছেন।

এ ছাড়া মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, গতকাল ওলামা মাশায়েখ বাংলাদেশের আহ্বানে দাওয়াত ও তাবলীগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনে সারাদেশ থেকে যেভাবে আগ্রহভরে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামসহ সর্স্তরের আলেম উলামা, দাওয়াত ও তাবগিগের সাথিবৃন্দ ও আপামর তৌহিদী জনতা ছুটে এসেছেন এবং পাস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে মহাসম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, একই সঙ্গে শুকরিয়া জ্ঞাপন করছি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহের। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ঢাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহাসম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্বরণীয় হয়ে থাকবে।

এ ছাড়া তিনি বলেন, মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মহাসম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহয়তা করেছেন। এ ছাড়া এই মহাসম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আল আমিনের শুকরিয়া আদায় করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X