কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মরুভূমিপ্রধান পরিবেশে সবুজায়ন বাড়াতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই) প্রকল্পের আওতায় পবিত্র মদিনা অঞ্চলে এ পর্যন্ত ২১ লাখের বেশি বৃক্ষরোপণ করেছে দেশটির ন্যাশনাল ওয়াটার কোম্পানি (এনডব্লিউসি)। খবর আরব নিউজের।

শুক্রবার (৩০ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এই উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি সৌদি আরবের ভবিষ্যৎ সবুজ অর্থনীতির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এনডব্লিউসি জানিয়েছে, মদিনার এই বৃক্ষরোপণ কার্যক্রমে শতভাগ পরিশোধিত বর্জ্য পানি ব্যবহার করা হচ্ছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমেছে এবং বর্জ্য পানির কার্যকর পুনঃব্যবহার নিশ্চিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সাল প্রকল্পটির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। শুধু গত বছরেই মদিনার উত্তর-পশ্চিম সেক্টরে ৪ লাখ ৭২ হাজার গাছ রোপণ করা হয়। বর্তমানে মোট রোপণ করা গাছের প্রায় ১০ শতাংশ এমন পর্যায়ে পৌঁছেছে, যেগুলোর জন্য আর নিয়মিত সেচের প্রয়োজন নেই।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ২০২১ সালে সৌদি গ্রিন ইনিশিয়েটিভের যাত্রা শুরু হয়। এই উদ্যোগের প্রধান লক্ষ্য ২০৬০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জন। মদিনার এই বনায়ন কার্যক্রম সেই লক্ষ্য পূরণের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্টের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে এই বৃক্ষরোপণ কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এনডব্লিউসির। এতে করে ওই অঞ্চলের বায়ুর মান উন্নত হবে, বালুঝড়ের প্রবণতা কমবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞদের মতে, মদিনার এই উদ্যোগ বিশ্বের অন্যান্য শুষ্ক ও মরু অঞ্চলগুলোর জন্য একটি কার্যকর ও অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠতে পারে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X