কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের নামাজের রাকাত ছুটে গেলে কী করবেন

পুরোনো ছবি : সংগৃহীত
পুরোনো ছবি : সংগৃহীত

মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে একটি ঈদুল আজহা। রাত পোহালেই ঈদ। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। দিনটি শুরু হবে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে। অন্যান্য নামাজের মতো ঈদের নামাজেও রাকাত ছুটে যেতে পারে। তখন আমাদের করণীয় কী? ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব আমরা?

ঈদের নামাজে যদি কেউ প্রথম রাকাতে ইমামের কেরাত পড়াকালীন নামাজে শরিক হয় তাহলে প্রথমে তিনি তাকবিরে তাহরিমা এবং অতিরিক্ত ৩টি তাকবির বলে ইমামের অনুসরণ করবেন। (মুসান্নাফে আব্দুর রাজজাক : ৫৭১৪)।

আবার, কেউ ইমামকে রুকুতে পেল। এখন যদি দাঁড়িয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলেও ইমামকে রুকুতে ধরতে পারবে বলে মনে হয় তাহলে তাই করতে হবে। আর যদি দাঁড়িয়ে অতিরিক্ত তাকবির বলে ইমামকে রুকুতে পাওয়া যাবে না বলে মনে হয় তাহলে শুধু তাকবিরে তাহরিমা বলে রুকুতে চলে যাবে। রুকুতে গিয়ে হাত না উঠিয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলবে। এরপর সময় থাকলে রুকুর তাসবিহ আদায় করবে। (আলবাহরুর রায়েক : ১/১৬১)।

কেউ যদি দ্বিতীয় রাকাতে ইমামের সঙ্গে শরিক হয় তাহলে ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথমে সূরা-কেরাত পড়বে এবং রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির বলবে। অর্থাৎ ছুটে যাওয়া ১ম রাকাত আদায়ের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতের মতো রুকুর আগে অতিরিক্ত তাকবির বলবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৫৮১৩)।

কেউ যদি দ্বিতীয় রাকাতের রুকুর পর বা তাশাহুদের পর জামাতে শরিক হয় তার করণীয় হলো-এমন ব্যক্তি ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সূরা কেরাতের আগেই অতিরিক্ত তাকবিরগুলো বলবে। আর দ্বিতীয় রাকাতের কেরাতের পর অতিরিক্ত তাকবির বলে নামাজ শেষ করবেন। (ফাতাওয়া খানিয়া ১/১৮৫)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X