কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৬০ বছর গোসল করেননি আমু হাজি, হয়েছিল তার করুণ পরিণতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় গোসল না করে ইরানের এক ব্যক্তি আন্তর্জাতিক গণমাধ্যমে আকর্ষণে পরিণত হন। বিভিন্ন প্রতিবেদনে তাকে ‘বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ’ নামে পরিচিত করা হতো। কিন্তু জীবনের শেষ মুহূর্তে প্রতিবেশীদের চাপে তিনি গোসল করতে বাধ্য হন। সেই ঘটনায় তার জীবন স্বাভাবিক হয়নি, বরং করুণ পরিণতির মুখোমুখি হয়েছিলেন তিনি।

আমু হাজির মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। এর আগে তাকে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। ২০২২ সালে তার মৃত্যুর পর প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইরানের ফার্স প্রদেশে বসবাসকারী আমু হাজি মৃত্যুর মাত্র কয়েক মাস আগে জীবনে প্রথমবারের মতো দীর্ঘ সময় পর গোসল করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, অর্ধশতাব্দীর বেশি সময় ধরে আমু হাজি সাবান ও পানি ব্যবহার থেকে বিরত ছিলেন। তার বিশ্বাস ছিল, গোসল করলে তিনি অসুস্থ হয়ে পড়বেন। এ কারণে গ্রামবাসীরা বহুবার চেষ্টা করলেও তাকে পরিষ্কার করতে পারেননি।

তবে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শেষ পর্যন্ত আশপাশের মানুষের চাপেই কয়েক মৃত্যুর মাস আগে তিনি গোসল করতে রাজি হন। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার মৃত্যু হয়।

২০১৪ সালে দেওয়া এক সাক্ষাৎকারে আমু হাজি জানিয়েছিলেন, তার প্রিয় খাবার ছিল শজারু (পোরকুপাইন) মাংস। তিনি বসবাস করতেন কখনো মাটির গর্তে, আবার কখনো গ্রামের মানুষের বানিয়ে দেওয়া একটি ইটের ঘরে। ওই গ্রামটির নাম দেজগাহ।

তেহরান টাইমসকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনের শুরুর দিকের কিছু ‘মানসিক আঘাত’ থেকেই তার জীবনযাপনের এই ব্যতিক্রমী সিদ্ধান্তগুলো এসেছে।

আইআরএনএ জানায়, দীর্ঘদিন গোসল না করার কারণে তার শরীরের চামড়া ধুলো ও পুঁজে ঢেকে গিয়েছিল। তার খাবারের তালিকায় ছিল পচা মাংস, আর পান করতেন একটি পুরোনো তেলের ক্যান থেকে নেওয়া অপরিষ্কার পানি।

ধূমপানও ছিল তার অভ্যাস। বিভিন্ন সময় তাকে একসঙ্গে একাধিক সিগারেট টানতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

সংবাদ সংস্থাটি জানায়, কেউ তাকে গোসল করাতে বা পরিষ্কার পানি দিতে চাইলে তিনি মন খারাপ করতেন। এ ধরনের চেষ্টা তাকে মানসিকভাবে বিচলিত করত।

তবে তিনি সত্যিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় গোসল না করা ব্যক্তি ছিলেন কি না, এ নিয়ে বিতর্ক রয়েছে। ২০০৯ সালে ভারতের এক ব্যক্তির বিষয়ে খবর পাওয়া গিয়েছিল, যিনি তখন পর্যন্ত ৩৫ বছর গোসল ও দাঁত ব্রাশ না করার দাবি করেছিলেন। তবে তার বর্তমান অবস্থার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X