কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর প্রবারণা উৎসবে সব রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আগামী ২৮ অক্টোবর বিএনপিসহ সব রাজনৈতিক দলের আহূত কর্মসূচির তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনসহ বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ নেতারা।

আজ শনিবার (২১ অক্টোবর) ফেডারেশনের পক্ষ থেকে সহপ্রচার সম্পাদক নিপু বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৮ অক্টোবর বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। তিন মাস বর্ষাব্রত অধিষ্ঠানের পর বৌদ্ধরা প্রবারণা উৎসবে মেতে উঠে। ওই দিনের বিশেষ আকর্ষণ আকাশে রঙিন ফানুস উড্ডয়ন। এতে ধর্ম বর্ণ নিবিশেষে সব মানুষ অংশগ্রহণ করেন। এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌ. দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের এক যৌথ বিবৃতিতে বলেন, শুভ প্রবারণা পূর্ণিমায় সব সম্প্রদায়ের মানুষ আকাশে রঙিন ফানুস উড়িয়ে আনন্দ উৎসবে অংশ নেন।

বিবৃতিতে বলা হয়, ওইদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কারণে। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন দূর-দূরান্ত থেকে বৌদ্ধ বিহারে উৎসবে অংশ নিতে নানা বাধা-বিঘ্নতার সম্মুখীন হবেন। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমার দিনে সব রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X