কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈসা আ.-এর জন্মোৎসব নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

আসমানি প্রসিদ্ধ চার কিতাবের মধ্যে হজরত ঈসা আলাইহিস সালামের ওপর ইঞ্জিল নাজিল হয়। হজরত ঈসা আলাইহিস সালাম আগের সব নবী ও আসমানি কিতাবের সত্যায়নকারী এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের সুসংবাদ দান করেন। মুসলিমরা অন্য সব নবীর মতো তাকেও সম্মান এবং শ্রদ্ধা করে থাকেন।

ঈসা আলাইহিস সালাম দুই হাজারেরও অধিক বছর আগে ফিলিস্তিনে জন্মলাভ করেন। আল্লাহর কুদরতে কুমারী মায়ের গর্ভে জন্মলাভ করেন তিনি। হজরত ঈসা আলাইহিস সালাম মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেছেন। মানুষকে মহান রবের একনিষ্ঠ পথ অনুসরণের নির্দেশ দিয়েছেন।

হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন নিয়ে অনেককে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা যায়। কিন্তু এই নবী আল্লাহতায়ালার পক্ষ থেকে যেই আসমানি বার্তা ও শিক্ষা নিয়ে এসেছেন, যেই মানবতার বাণী শুনিয়েছেন, এর প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। উদযাপনে মত্ত উদাসীন মুসলিমদের প্রতি আসমানি শিক্ষার কথা স্মরণ করিয়ে বিশেষ বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

নিজের ফেরিফাইড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘ঈসা আলাইহিস সালামের জন্মস্থান ফিলিস্তিন। পশ্চিমা দুনিয়াসহ বিশ্বজুড়ে যখন ঈসা (আ.)-এর জন্মোৎসবের নামে উৎসবের জোয়ার বইছে, ঠিক তখন তার জন্মস্থান ফিলিস্তিনে শিশুদের ওপর চলছে ইতিহাসের বর্বরতম নারকীয় হামলা। তাদের দিন কাটছে মহা-আতঙ্কে। প্রতিদিনই পিতামাতা হারিয়ে এতিম হচ্ছে সেখানকার শিশুরা।’

‘যে নবী শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তার পবিত্র জন্মভূমি এখন লাশের নগরী। ঈসা আ. এর পবিত্র শৈশব কাটল যে ভূমিতে, সেই ভূমির এই দুঃসময়ে লাগামহীন উৎসবে মেতে ওঠা তার উম্মতের দাবিদারদের জন্য কীভাবে শোভনীয় হতে পারে!’

‘ঈসা আ.-এর জন্মের প্রতি তখনই প্রকৃত সম্মান জানানো হবে, যখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়াবে। যে নবী শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তার পবিত্র জন্মভূমি এখন লাশের নগরী। ঈসা আ.-কে ভালোবাসার দাবিদার যে কারোরই এই বর্বরোচিত হত্যাকাণ্ডে বেদনাহত হওয়ার কথা। অথচ বেদনাহত হওয়ার দৃশ্য খুব বেশি দেখা যাচ্ছে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X