বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৮ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সরস্বতী পূজার আগের দিন জমজমাট প্রতিমা বাজার

পুরান ঢাকায় বসেছে জমজমাট প্রতিমার হাট। ছবি : কালবেলা
পুরান ঢাকায় বসেছে জমজমাট প্রতিমার হাট। ছবি : কালবেলা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা পালিত হবে। এ উপলক্ষে পুরান ঢাকায় বসেছে জমজমাট প্রতিমার হাট। দোকানে এবং অস্থায়ী হাটে এ সরস্বতী পূজার প্রতিমা কেনা-বেচা হচ্ছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতীবাজার, রায়সাহেব বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, আগামীকাল পূজার উৎসবকে কেন্দ্র করে এখানকার ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যস্ততা চোখে পড়ার মতো।

প্রতিমার হাটের অবস্থা জানতে চাইলে শাঁখারী বাজারের প্রতিমা বিক্রেতা সুজিৎ পাল বলেন, গতকাল এবং আজকে প্রতিমা বিক্রি হবে সবচেয়ে বেশি। বিশেষ করে সন্ধ্যার আগে বিকেলে বেশি বিক্রি হয়। আশা করি আজকে অধিকাংশ প্রতিমাই বিক্রি হয়ে যাবে।

আরেক প্রতিমা বিক্রেতা অভি সুর বলেন, পূজার সময় প্রতিমা বিক্রি করতে অনেক শান্তি পাই। এ প্রতিমাগুলো নিজেরাই তৈরি করি। নিজেদের দেবীকে নতুন রূপ দিতে অনেক আনন্দ, ব্যবসাটা উদ্দেশ্য না এখানে। ব্যবসার পাশাপাশি ধর্মীয় অনুভূতিটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে।

শাঁখারী বাজারে পূজার জন্য প্রতিমাসহ বিভিন্ন সামগ্রী কিনতে আসা অনামিকা সরকার এবং তার স্বামী দেবব্রত বলেন, বাসা থেকে বের হয়েছি পূজার জন্য সুন্দর একটা প্রতিমা কিনব এবং প্রয়োজনীয় সবকিছু কিনব বলে। অনামিকা বলেন, ইতোমধ্যে মূর্তি কিনেছি একটা দুই হাজার টাকা দিয়ে। আরও সব কিছু কিনব জামাইকে নিয়ে।

আরেক দম্পতি সায়ন্তিকা রায় ও আশিষের কাছে সরস্বতী পূজার আমেজ জানতে চাইলে তারা বলেন, সব পূজার আনন্দই আলাদা। দেবী সরস্বতী আমাদের বিদ্যার দেবী এজন্য তার কাছে আমরা আমাদের সন্তানরা যেন মেধাবী হয় এটাই এখন বড় কামনা।

হিন্দু ধর্ম মতে দুর্গার মেয়ে সরস্বতী। আর বিদ্যাদেবী হিসেবে সরস্বতী তাদের কাছে বিশেষভাবে পূজনীয়। তাই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে, সাদা রাজহাঁসে চড়ে, জ্ঞানের দেবী আসেন ধরায়। এই দিনে জ্ঞান বৃদ্ধির আশায়, উপবাসে থেকে দেবীর নামে অঞ্জলি দিয়ে বিশেষ প্রার্থনা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা।

সনাতন ধর্ম মতে, বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী মা সরস্বতীর পুজো হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও সকলের কাছে পরিচিত। বাঙালির প্রতিটি ঘরে ঘরে খুব ধুমধাম করে পালিত হয় সরস্বতী পূজা।

সরস্বতী পূজার নিয়মের মধ্যে, সরস্বতী পূজার দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরতে হয়। তবে পূজার আগে শরীর ও মনের শুদ্ধির জন্য এদিন নিম ও হলুদ বাটা মাখার রীতি প্রচলিত রয়েছে। পূজার স্থানে একটি পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করে থাকেন হিন্দু ধর্মের সরস্বতী ভক্তরা। মূর্তির সামনে জলভর্তি ঘটি বসিয়ে তার ওপরে রাখতে হয় আম্রপত্র। এর পর তার ওপর পান পাতা রেখে দিতে হয়। পূজার স্থানে একপাশে হলুদ, কুমকুম, চাল, সাদা ও বাসন্তী রঙের ফুল-মালা দিয়ে সাজিয়ে রাখা হয়।

এ ছাড়াও থাকে কুলসহ নানা প্রকারের ফল। কারণ কুলই সরস্বতী পূজার প্রধান ফল। সরস্বতী পূজার আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই। বরং পূজার অঞ্জলির পরই সাধারণত কুল খাওয়া হয়ে থাকে এবং সরস্বতী মূর্তির এক পাশে রাখা হয় দোয়াত, খাগের কলম ও বই। আমের মুকুল, পলাশ ফুল অর্পণ করবেন। সংগীত বা নৃত্যশিল্পী হলে এই শিল্পের সঙ্গে যুক্ত সামগ্রীও মূর্তির পাশে রাখা হয়ে থাকে। এরপর সরস্বতী পূজার মন্ত্রপাঠ পূর্ণ করে দেবীকে ভোগ নিবেদন করে থাকেন সনাতনী সমাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X