কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৫:০২ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রোজার শেষ দশ দিনে যেসব আমল বেশি করবেন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পবিত্র রমজানের প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ। কারণ রোজার সময় যে কোনো ইবাদতে প্রতিদান পাওয়া যায় ৭০ গুণ। এজন্য একজন মুসলমানের উচিত রমজান মাসে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া।

হাদিসে এসেছে, যারা মর্যাদার মাস রমজান পেল কিন্তু নিজেদের গুনাহ মাফ করাতে পারল না, তাদের চেয়ে দুর্ভাগা আর কেউ নেই।

রমজান মূলত তিন ভাগে ভাগ করা হয়। রহমত, মাগফিরাত ও নাজাত। প্রথম ১০ দিন ছিল রহমতের। যা শেষ হয়েছে আগেই। মাগফিরাতের দশকও শেষ প্রান্তে। সামনে নাজাতের শেষ ১০ দিন।

নাজাত পেতে এই দশ দিনে আমল বাড়িয়ে দেওয়া উচিত। কারণ শেষ দশ দিনেই রয়েছে ইতিকাফ ও লাইলাতুল কদর। মুসল্লিরা রমজানের শেষ দশকে ইতিকাফের পাশাপাশি কী কী আমল করতে পারেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো আমাদের দোরগোড়ায় উপস্থিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে জীবনের সবচেয়ে বেশি ইবাদতে মগ্ন হতেন। ইতিকাফ এই দশকের শ্রেষ্ঠ ইবাদত। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত নবীজি (সা.) কখনো ইতিকাফ ত্যাগ করেননি।

তিনি আরও লিখেছেন, ইতিকাফ অনেকটা দাবি আদায়ের জন্য কারও চৌকাঠে বসে যাওয়ার মতো ব্যাপার। দুনিয়ার সব ব্যস্ততাকে ছুটি দিয়ে আল্লাহর ঘরে বসে যাওয়ার নাম ইতিকাফ। ইতিকাফের আবেদন অনেকটা এমন- যেন ক্ষমা না নিয়ে ঘরে ফিরব না। ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদরে ইবাদতের পথ সবচেয়ে সহজ হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যে ইবাদত নবীজি (সা.) জীবনে একবারও বাদ দেননি, সেই ইবাদত আমরা অনেকে জীবনে একবারও করতে পারিনি। অথচ ইতিকাফ এমন একটি ইবাদত যার তৃপ্তি মানুষকে বারবার ইতিকাফ করতে উৎসাহিত করে। যে আল্লাহ বছরে ৩৬৫টি দিন দিলেন, সেই আল্লাহর জন্য আমরা কি ১০টা দিন উৎসর্গ করতে পারি না! আসুন, আমরা ইতিকাফের জন্য প্রস্তুতি গ্রহণ করি।’

তিনি লিখেছেন, রমজানের শেষ দশকে প্রিয় নবী (সা.) ৬টি কাজ করতেন।

১. ইতিকাফ। ২. জীবনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ইবাদত সাধনায় রত থাকা। ৩. রাত্রি জাগরণ। ৪. পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। ৫. কোমর বেঁধে ইবাদতে মগ্ন হওয়া। ৬. লাইলাতুল কদর তালাশের আশায় শেষ দশ রাতে (বিশেষত বেজোড় রাতগুলোতে) ইবাদত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X