কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

যোহরের নামাজের নিয়ম ও নিয়ত

যোহরের নামাজের নিয়ম ও নিয়ত
যোহরের নামাজের নিয়ম ও নিয়ত | ছবি : কালবেলা গ্রাফিক্স

আল্লাহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দিনের দ্বিতীয় ওয়াক্তের নামাজ জোহরের নামাজ।

প্রতি ওয়াক্তের নামাজের রয়েছে ভিন্ন ভিন্ন নিয়ম। আপনি যদি নিয়ম না জেনে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে না।

এ জন্য নামাজের নিয়ম জানা জরুরি।

জোহরের নামাজ মোট ১০ রাকাত

*৪ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ *৪ রাকাত ফরজ *২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ

জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত

আরবি উচ্চারণ- نويت أن أصلى لله تعالى اربع ركعات صلوة الظهر سنة رسول الله تعالى مـتـوجـهـا إلـى جـهـة الكعبة الشريفة الله

বাংলা উচ্চারণ-

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবাআ' রাকআতি ছালাতিজুরি ছুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলা নিয়ত

আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য জোহরের চার রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার।

জোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত

আরবি উচ্চারণ-

نويت أن أصلى لله تعالى أربع ركعات صلوة الظهر فرض الله تعالى متوجها إلى جهة الكعبـة الـشـريـفـة الله أكبر

বাংলা উচ্চারণ-

নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তা'আলা আরবাআ' রাকআতি সলাতিজ্জুরি ফারদুল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্রবার।

বাংলা নিয়ত

আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য জোহরের চার রাকয়াত ফরজ নামাজের (এই ইমামের পিছনে) আদায় করিতেছি, আল্লাহু আকবার।

জামাআতে ইমামের পেছনে নামাজ আদায় করা হলে নিয়ত করার সময় ফারদুল্লাহি তায়ালা বলার পর বলতে হবে ইকতাদাইতু বিহাযাল ইমাম তারপর বাকি অংশ বলবে।

যোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত

আরবি উচ্চারণ-

نويت أن أصلى لله تعالى ركعتـى صـلـوة الـظـهـر سـنة رسول الله تعالى مـتـوجـهـا إلى جـهـة الـكـعـبـة الـشـريـفـة الله اكبر

বাংলা উচ্চারণ-

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকয়াতাই সলাতিজুরি সুন্নাতু রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলা নিয়ত

আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য জোহরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার।

জোহর নামাজের সময়

ঠিক দ্বিপ্রহরের পর সূর্য যখন সামান্য ঢলে পড়ে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। প্রতিটি বস্তুর ছায়া তার দ্বিগুণ না হওয়া পর্যন্ত জোহর নামাজের ওয়াক্ত থাকে। কিন্তু ছায়া সমপরিমাণ হওয়ার পূর্বে নামাজ আদায় করা মুস্তাহাব।

ঠিক দ্বিপ্রহরের সময় ছায়া সর্বাপেক্ষা ছোট হয়। এ সময় সবচেয়ে ছোট যে ছায়াটুকু থাকে তাকে 'ছায়া আছলী' বলে। 'ছায়া আছলী’ যখন বৃদ্ধি পেতে শুরু করে, তখন জোহর নামাজের ওয়াক্ত শুরু হয়।

'ছায়া আছলী’ বাদে যখন ঐ জিনিসের সমপরিমাণ হয় তখন পর্যন্ত জোহর নামাজ আদায় করা মুস্তাহাব। 'ছায়া আছলী’ বাদে ছায়া দ্বিগুণ হওয়ার পূর্ব পর্যন্ত জোহর নামাজের ওয়াক্ত থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১০

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১১

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১২

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৪

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৬

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৮

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

২০
X