হাতিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন তেইশ বছর

তেইশ বছর পলাতক থাকা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
তেইশ বছর পলাতক থাকা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

নোয়াখালী হাতিয়ায় একটি জিআর মামলায় জসিম উদ্দিন নামে এক আসামিকে বিশ বছরের সাজা দেন আদালত। সাজা থেকে বাঁচতে প্রকৃত নাম-ঠিকানা পরিবর্তন করে তেইশ বছর নিজেকে আড়াল করে রাখেন তিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরের দিকে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিন উপজেলার চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ড শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে। হাতিয়া থানার এসআই মিনহাজুল আবেদিন জানান, জসিম উদ্দিনের বিরুদ্ধে ১৯৯১ সালে একটি জিআর মামলা করা হয়। সে মামলায় ২০০২ সালে তথ্য-প্রমাণাদির ভিত্তিতে ২০ বছরের সাজা প্রদান করেন মহামান্য আদালত। তাকে গ্রেপ্তারে অনেক দিন ধরে কাজ করে আসছে পুলিশ। তাকে যেন আইনের আওতায় না আনতে পারে সেজন্য তিনি তার প্রকৃত নাম-ঠিকানা পরিবর্তন করে ফেলেন। তিনি তার নাম গিয়াস উদ্দিন রেখে এএম উচ্চ বিদ্যালয়ে ৫ বছর ধরে খণ্ডকালীন চাকরি করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় নাম ঠিকানা বের করে অভিযান চালিয়ে ঢাকার ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা কালবেলাকে বলেন, গ্রেপ্তার আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। হাতিয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান ও অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়াও থানা এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারসহ অস্ত্র এবং মাদক উদ্ধার সংক্রান্ত অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X