স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও চোটে পড়েছেন রদ্রি

রদ্রি। ছবি : সংগৃহীত
রদ্রি। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির জন্য মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা। ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি নতুন চোটে পড়েছেন এবং সেপ্টেম্বরের আগে পুরোপুরি ফিট হওয়ার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন পেপ গার্দিওলা।

এসি‌এল ইনজুরি কাটিয়ে সদ্য ফিফা ক্লাব বিশ্বকাপে মাঠে ফিরেছিলেন রদ্রি। কিন্তু আল হিলালের বিপক্ষে ম্যাচে আবারও চোট পান এই স্প্যানিশ তারকা। গার্দিওলা জানিয়েছেন, বর্তমানে তিনি ধীরে ধীরে উন্নতির পথে থাকলেও আন্তর্জাতিক বিরতির পরই তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যেতে পারে।

গার্দিওলা বলেন, ‘রদ্রি ভালো হচ্ছে, তবে আল হিলালের বিপক্ষে বড় ইনজুরিতে পড়েছিল। গত কয়েক দিন সে ভালোভাবে অনুশীলন করছে, আশা করছি আন্তর্জাতিক বিরতির পরই তাকে পুরো ফিট পাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন ব্যথা ছাড়া ফিরতে পারে—আমরা চাই না রদ্রি আবার চোট নিয়ে মাঠে নামুক।’

রদ্রিকে ছাড়াই গত মৌসুমের বড় অংশ খেলেছিল সিটি, যার প্রভাব পড়ে পারফরম্যান্সে। শিরোপা শূন্য মৌসুম শেষে তারা লিগ শেষ করে তৃতীয় স্থানে। এখন নতুন মৌসুমের শুরুতেও তাকে ছাড়া মাঠে নামতে হচ্ছে, যা পেপের পরিকল্পনায় বড় ধাক্কা।

আগামী সপ্তাহে মৌসুমের প্রথম ম্যাচে উলভসের মুখোমুখি হবে সিটি। রদ্রির অনুপস্থিতিতে মিডফিল্ড সামলানোর দায়িত্ব পড়বে টিজানি রেইয়ান্ডার্সের কাঁধে। তবে গার্দিওলা আশা করছেন, মৌসুমের গুরুত্বপূর্ণ ধাপে তার নির্ভরযোগ্য মিডফিল্ডারকে ফিরে পাবেন সম্পূর্ণ সুস্থ অবস্থায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১০

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১১

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১২

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৩

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৪

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৫

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৬

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৭

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৮

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৯

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

২০
X