কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৩:৪০ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার চারজন। ছবি : কালবেলা
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার চারজন। ছবি : কালবেলা

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৮ আগস্ট) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আলামিন।

শুক্রবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান।

তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, হত্যার রহস্য উদঘাটন করতে শনিবার (০৯ আগস্ট) তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করি দ্রুত এই মামলার রহস্য উন্মোচন হবে। এ ঘটনায় অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত সাড়ে আটটায় চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X