রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘যারা গণতন্ত্র চায় না তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে’

রাজশাহীতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আব্দুস সালাম। ছবি : কালবেলা
রাজশাহীতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরও যারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর মালোপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিতব্য রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আব্দুস সালাম বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসন, নিপীড়ন, জুলুম ও নির্যাতন উপেক্ষা করেই বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রেখেছে। কারণ, বিএনপি সবসময় চেয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকার দলের ক্ষমতায় অধিষ্ঠিত হোক। এজন্য ৫ আগস্টের পর হাসিনা সরকারের পতনের পর বিএনপিকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হলেও বিএনপি তা গ্রহণ করেনি। বিএনপি সবসময় চেয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসুক।

তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপি তার গণতন্ত্রের চর্চা অব্যাহত রেখেছে। দেশে গণতান্ত্রিক সরকার গঠিত হোক সে লক্ষ্যে কাজ করছে।

আব্দুস সালাম বলেন, রোববার দুপুর আড়াইটায় মহানগরীর পাঠানপাড়ায় হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠের সামনের সড়কে মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা থাকবেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সম্মেলনের উদ্বোধন করবেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অলিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X