স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০১:৪৭ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অভিষেকেই পাকিস্তানকে ম্যাচ জেতানো কে এই হাসান নাওয়াজ?

হাসান নাওয়াজ। ছবি : সংগৃহীত
হাসান নাওয়াজ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেটের তারকাদের তালিকায় নতুন এক নাম যুক্ত হলো । ২২ বছর বয়সী হাসান নাওয়াজ ওয়ানডে অভিষেকেই খেললেন দুর্দান্ত এক ইনিংস, আর সেই ইনিংসেই তুলে নিলেন ম্যাচসেরার পুরস্কার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৮০ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান জিতেছে ৫ উইকেটে; সেই জয়ের মূল কারিগর ছিলেন এই তরুণ।

পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের লইয়া শহরে ২০০২ সালের ২১ আগস্ট জন্ম হাসান নাওয়াজের। শৈশবে টেপ টেনিস ক্রিকেট দিয়ে শুরু, এরপর বড় স্বপ্ন নিয়ে পাড়ি জমান ইসলামাবাদে। স্থানীয় ক্লাব— লাকি স্টার ক্রিকেট ক্লাব ও ল্যাশিংস ক্লাব— হয়ে ধীরে ধীরে পেশাদার ক্রিকেটে প্রবেশ।

হাসানের আলোচনায় আসা শুরু ২০২২ কাশ্মীর প্রিমিয়ার লিগে (কেপিএল), মিরপুর রয়্যালসের হয়ে ছিলেন শীর্ষ রান সংগ্রাহকদের একজন। পরে নর্দার্নের হয়ে জাতীয় টি-টোয়েন্টি কাপে নজর কাড়েন। পিএসএলে খেলেছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে, এরপর ২০২৫ সালে যোগ দেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে।

আন্তর্জাতিক মঞ্চে টি-টোয়েন্টি অভিষেক হয় চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। শুরুটা ছিল কঠিন—টানা দুই ম্যাচে ‘ডাক’। কিন্তু তৃতীয় ম্যাচেই রূপকথা; মাত্র ৪৪ বলে অপরাজিত ১০৫ রান, যা বাবর আজমের রেকর্ড ভেঙে পাকিস্তানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি।

আর এবার ওয়ানডে অভিষেক। তারোবারায় ক্যারিবীয়দের বিপক্ষে ৬৩ রানের অপরাজিত ইনিংসে হাঁকিয়েছেন ৫টি চার ও ৩টি ছক্কা, ঠাণ্ডা মাথায় দলকে পৌঁছে দিয়েছেন জয়রেখায়। পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেকে হাফসেঞ্চুরি করা ১৪তম ক্রিকেটার এখন হাসান নবাজ।

তার এই শুরুর গল্পই বলে দিচ্ছে—পাকিস্তান ক্রিকেটে আসছে আরেক বড় নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১১

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১২

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৩

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৪

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৫

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৬

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৭

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৮

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৯

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

২০
X