কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার প্রধান আসামি শেখ ফরিদ। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার প্রধান আসামি শেখ ফরিদ। ছবি : কালবেলা

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (৯ আগস্ট) সকালে কুমিল্লা অশোকতলা এলাকায় র‍্যাব অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ১১-এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

এর আগে শুক্রবার (৮ আগস্ট) ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। আসামি শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে।

সংবাদ সম্মেলনে মেজর সাদমান ইবনে আলম বলেন, নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২৫ জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ৩ আগস্ট আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে চান্দাইশ এলাকায় ফেলে যায়। সেখান থেকে আলাউদ্দিনের স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট এ ঘটনায় নিহতের ছেলে জোবায়ের হোসেন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা করেন। শেখ ফরিদকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X