স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন বার্সা কোচ ফ্লিক?

হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

নতুন মৌসুমের একেবারে শুরুতেই ধাক্কা খেল বার্সেলোনা। উয়েফার শৃঙ্খলাবিধি লঙ্ঘনের কারণে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই ডাগআউটে দেখা যাবে না কোচ হানসি ফ্লিককে। শুধু তাই নয়, ফ্লিকের সহকারী মার্কুস সর্গকেও একই শাস্তির মুখে পড়তে হয়েছে। দুজনকেই ২০ হাজার ইউরো করে জরিমানা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ঘটনার সূত্রপাত গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে। ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেয় বার্সেলোনা। ম্যাচে বেশকিছু রেফারিং সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন ফ্লিক। যদিও খেলা শেষে ইন্টারকে অভিনন্দন জানালেও ৫০-৫০ পরিস্থিতিতে সব সিদ্ধান্ত প্রতিপক্ষের পক্ষে গেছে বলে মন্তব্য করেছিলেন তিনি।

শাস্তি কার্যকর হওয়ায় চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে সাইডলাইনে নির্দেশনা দিতে পারবেন না ফ্লিক বা সর্গ। এ ছাড়া আলাদা সিদ্ধান্তে বার্সার দুই তারকা লামিন ইয়ামাল ও রবার্ট লেভানদফস্কিকে ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে—অ্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশ মানতে দেরি করায়।

ক্লাব হিসেবেও বার্সেলোনাকে জরিমানার মুখে পড়তে হয়েছে—সমর্থকদের বস্তু নিক্ষেপের জন্য ৫,২৫০ ইউরো এবং আতশবাজি ফোটানোর জন্য ২,৫০০ ইউরো। অপরদিকে ইন্টার মিলানকেও সমর্থকদের অসদাচরণের কারণে প্রায় ৩৩,৫০০ ইউরো জরিমানা গুনতে হয়েছে।

এদিকে হ্যামস্ট্রিং চোটের কারণে রোববারের জোয়ান গাম্পার ট্রফি ম্যাচে খেলবেন না লেভানদফস্কি। ৩৬ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে ৪২ গোল করেছিলেন, যার মধ্যে ২৭টি ছিল লা লিগায়। আগামী ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে লিগ অভিযান শুরু করবে বার্সেলোনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১০

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১১

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১২

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৩

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৪

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৫

১১ রানে হারল বাংলাদেশ

১৬

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৭

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৮

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৯

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

২০
X