সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে কবে ঈদ?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দরজায় কড়া নাড়ছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির জ্যোতির্বিদরা জানিয়েছেন বিশ্বের বেশির ভাগ মুসলিম দেশ আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস রোববার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখনো চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজহা উদযাপন করা হয়। এসব দেশ নিজেদের চাঁদ দেখা কমিটি বা সংস্থা রয়েছে।

যেগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরক্কো, তুরস্ক এবং আফ্রিকার বেশিরভাগ মুসলিম সংখ্যালঘু দেশ।

ইসলামিক বিশ্বের পূর্ব দিকে আগামী ১৮ জুন কোনোভাবেই চাঁদ দেখা সম্ভব নয় এবং ইসলামিক বিশ্বেও এদিন খালি চোখে চাঁদ দেখা যাবে না।

তাই ধারণা করা হচ্ছে উপরোক্ত দেশগুলোতে ২০ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করা হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ২৯ জুন।

চাঁদের অবস্থান ১৮ জুন আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর বড় শহরে চাঁদ দেখার সম্ভাবনা কেমন থাকবে সেটিও জানিয়েছেন জ্যোতির্বিদরা।

জাকার্তা, ইন্দোনেশিয়া: আগামী ১৮ জুন জাকার্তায় সূর্যাস্তের ৭ মিনিট পর চাঁদও অস্ত যাবে। তখন চাঁদের বয়স থাকবে সাড়ে ৬ ঘণ্টা। ফলে টেলিস্কোপ দিয়েও এদিন জাকার্তায় চাঁদ দেখা যাবে না।

আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত: সূর্যাস্তের ২৯ মিনিট পর আবুধাবির আকাশে চাঁদ অস্ত যাবে। তখন এটির বয়স থাকবে ১২ দশমিক ৪ ঘণ্টা। জাকার্তার মতো আবুধাবিতেও টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা যাবে না।

রিয়াদ, সৌদি আরব: সৌদির রাজধানী রিয়াদে সূর্যাস্তের ৩১ মিনিট পর চাঁদ ডুবে যাবে। তখন চাঁদটির বয়স থাকবে ১৩ ঘণ্টা। তবে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকা সাপেক্ষে চাঁদ দেখা যেতে পারে।

জেরুজালেম, ফিলিস্তিন: সূর্যাস্তের ৩৭ মিনিট পর জেরুজালেমে চাঁদ অস্ত যাবে। এটির বয়স থাকবে ১৩ দশমিক ৮ ঘণ্টা। তবে টেলিস্কোপেও এ শহরে চাঁদ দেখা কঠিন হবে।

কায়রো, মিসর: আফ্রিকার দেশ মিসরের রাজধানী কায়রোতে আগামী ১৮ জুন সূর্যাস্তের ৩৬ মিনিট পর চাঁদও মিলিয়ে যাবে। তখন এটির বয়স থাকবে ১৪ ঘণ্টা। জেরুজালেমের মতো কায়রোতেও চাঁদ দেখার জন্য টেলিস্কোপ এবং পরিষ্কার আকাশের প্রয়োজন হবে।

রাবাত, মরক্কো: রাবাতে সূর্যাস্তের ৪৪ মিনিট পর চাঁদ অস্ত যাবে। চাঁদটির বয়স তখন থাকবে ১৬ ঘণ্টা ২ মিনিট। রাবাতে টেলিস্কোপ দিয়ে সহজেই চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X