কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১১:১৪ এএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার থেকে দেশে ফিরবেন হজযাত্রীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (২০ জুন) থেকে বাংলাদেশি হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শুরু হবে। শেষ হবে আগামী ২২ জুলাই। বুধবার (১৯ জুন) ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত শনিবার (১৫ জুন) চলতি বছরের হজ অনুষ্ঠিত হয়। ১২ জিলহজ জামারায় পাথর নিক্ষেপ করার শেষ দিন, হাজিরা পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারায় পাথর নিক্ষেপ করার মধ্যদিয়ে শেষ করেন হজের আনুষ্ঠানিকতা।

এবার ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৭টি। এসব ফ্লাইটে সর্বমোট ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

দেশে ফেরার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনস অর্ধেক হজযাত্রী পরিবহন করবে। বাকি অর্ধেক পরিবহন করবে সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস।

অপরদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ৫৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোট ২১ জন বাংলাদেশি মারা গেছেন। হজ পোর্টালের হেল্পডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে মোট ২১ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে পুরুষ হজযাত্রী ১৮ জন, নারী হজযাত্রী ৩ জন। মক্কায় ১৬ জন, মদিনায় চারজন ও জেদ্দায় একজন মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে ২৮ দল; ১২ দেশের বিদায়, অপেক্ষায় যারা

বিয়েতে ১০০ জনের বেশি অথিতি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি?

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

১১

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

১২

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

১৩

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

১৪

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

১৫

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

১৬

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১৭

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

১৮

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১৯

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

২০
X