মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

মুসআবকে শেষ বিদায় দিলো শাবিপ্রবি

শাবিপ্রবির ইইই শিক্ষার্থী মুসআব আমীনের জানাজা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
শাবিপ্রবির ইইই শিক্ষার্থী মুসআব আমীনের জানাজা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মো. মুসআব আমীনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে জানাজাটি অনুষ্ঠিত হয়। এ সময় শোক আর নীরবতার চাদরে ঢেকে যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। তার জানাজায় আবেগে ভারী হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

মুসআব আমীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

শোকবার্তায় তিনি বলেন, মুসআব আমীনের মৃত্যু শাবিপ্রবি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। জানাজা শেষে মুসআবের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এর আগে সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে সিলেটের পর্যটন এলাকা লালাখাল জিরো পয়েন্টে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে নিখোঁজ হন মুসআব। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের উদ্ধার অভিযানে বিকাল ৪টার দিকে তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুসআব আমীন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদের সদস্য পদে প্রার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X