কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

হাসনাত আব্দুল্লাহর নতুন স্লোগান মুহূর্তেই ভাইরাল

হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নতুন স্লোগান মুহূর্তেই ভাইরাল হয়েছে। শনিবার (৯ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্লোগানটি পোস্ট করার পরই তা ভাইরাল হয়।

এরপরই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করে আরেকটি পোস্ট দেন হাসনাত। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে এ কর্মসূচি পালন করবেন তারা।

হাসনাতের পোস্ট করা স্লোগানটি হলো- ‘সাঈদ-নুর-আসাদ ভাই; ফ্যাসিবাদের জায়গা নাই। শহীদ সাঈদ নূর আসাদ; নিপাত যাবেই মুজিববাদ..’।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই পোস্টে ৫৬ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন। কমেন্ট করেছেন প্রায় সাড়ে ৫ হাজার। এ ছাড়া অসংখ্য ছাত্র-জনতা স্লোগানটি শেয়ার করেছেন। অনেকে স্লোগানটি পৃথকভাবে লিখে ও ডিজিটাল পোস্টার তৈরি করে সামাজিকমাধ্যমে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সেসবও ব্যাপক সাড়া পেয়েছে।

প্রসঙ্গত, দেশে অপশাসন চলছে অভিযোগ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ নভেম্বর রাজধানীর জিরো পয়েন্টে আসার ডাক দেয় আওয়ামী লীগ। শনিবার সকালে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ ডাক দেওয়া হয়। এর প্রতিক্রিয়াতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X