কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দাড়ি-গোঁফযুক্ত ছবি কি শামীম ওসমানের?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরই দেশ ছেড়েছেন দলটির বেশির ভাগ নেতাকর্মী। তাদের মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানও দেশ ছেড়েছেন বলে অভিযোগ রয়েছে।

এরই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে শামীম ওসমানের সৌদি আরবে হজের ছবি দাবিতে একটি ছবি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে।

তবে এ দাড়িযুক্ত ছবিটি সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

সংস্থাটির টিম অনুসন্ধান করে জানতে পারে, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের আলোচিত এই ছবিটি আসল নয়। বরং ২০২২ সালে মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সময়ের শামীম ওসমানের ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সেখানে দাড়ি-গোঁফ যুক্ত করে সাম্প্রতিককালের ছবির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ জুলাই ‘মহানবী (সা.)-এর রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে যুক্ত ছবিটির সঙ্গে আলোচিত ছবিটির পোশাক, ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তু মিল পাওয়া যায়। এই ছবিতে শামীম ওসমানের মুখে দাড়ি-গোঁফ ছিল।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, সে বছরের জুলাইয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন শামীম ওসমান। মদিনায় পৌঁছে সেখানে তিনি মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের পর একটি ক্ষুদ্র ভিডিও বার্তা দেন। সে সময় তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন।

রিউমর স্ক্যানার আরও জানায়, বেসরকারি টিভি চ্যানেল২৪-এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৫ জুলাই ‘মহানবী (সা.)-এর রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত শামীম ওসমানের ওই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানেও আলোচিত ছবিটির অনুরূপ দৃশ্য দেখা যায়।

অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শামীম ওসমানের পুরোনো ছবি সম্পাদনা করে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার হচ্ছে।

শামীম ওসমানের বর্তমান অবস্থান বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং ২০২২ মদিনায় শামীম ওসমানের একটি ভিডিও থেকে তার ছবি নিয়ে তাতে দাড়ি-গোঁফ যুক্ত করে সাম্প্রতিক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পাদিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X