কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন

রূপনগর থানা কমিটি থেকে মারুফের পদত্যাগ

আব্দুল্লাহ আল মারুফ। ছবি : সংগৃহীত
আব্দুল্লাহ আল মারুফ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপনগর থানা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর ছোট ভাই আব্দুল্লাহ আল মারুফ।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টে পদত্যাগের কথা জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় কমিটির বরাবর লিখিত চিঠির মাধ্যমে তিনি পদত্যাগের আবেদনও করেছেন।

ওই চিঠিতে তিনি লিখেছেন, আমি আব্দুল্লাহ আল মারুফ পাটোয়ারী। নবগঠিত রূপনগর থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। জুলাই গণঅভ্যুত্থানে আমার আপন বড় ভাই শাহাদাতবরণ করেন। তাই আমি এই সংগঠন আমার ভাইয়ের রক্তের বিনিময়ে গড়া মনে করি। তবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে স্বজনপ্রীতি, অন্তর্গত কোন্দল, গ্রুপিং, ইত্যাদি আরও অপ্রীতিকর কার্যক্রম হচ্ছে। তাই আমি মনে করতেছি আমার ভাইয়ের রক্তের ওপর বেইমানি হচ্ছে। তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

নিজের প্রোফাইলে এক পোস্টে মারুফ লিখেছেন, আমি আব্দুল্লাহ আল মারুফ শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর ছোট ভাই। আমি রূপনগর থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। কমিটি হওয়ার পর থেকেই অন্তর্গত কোন্দল ও অপরাজনীতি রূপনগর থানা কমিটিতে বিদ্যমান। থানায় আমার দেখা ২-১ জন ব্যতীত সবাই বিপ্লবী স্পিড ভুলে গিয়ে নিজ নিজ ব্যক্তিগত স্বার্থের জন্য অন্তর্গত কোন্দল ছড়াচ্ছে। এ ছাড়া আরও কুৎসিত ও বাজে অপরাধের কথা বাদই দিলাম।

তিনি আরও লিখেছেন, তাই আমি মনে করতেছি ১ হাজারের বেশি শহীদদের রক্ত ও ২০ হাজারের বেশি আহতদের অঙ্গহানির ওপর বেইমানি হচ্ছে। তাই আমি মনস্থ করলাম উক্ত কমিটিতে বহাল থাকা আমার শহীদ ভাইয়ের রক্তের ওপর বেইমানি। তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। সবার কাছে আমার বিনীত অনুরোধ বিপ্লবী চেতনাকে ধরে রেখে দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১০

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১১

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১২

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৩

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৪

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৫

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৬

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৭

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৮

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৯

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

২০
X