কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ এএম
অনলাইন সংস্করণ

গণহত্যার রিপোর্ট তৈরির শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল : সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। ফাইল ছবি

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) কর্তৃক জুলাই গণহত্যার রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

সাদিক কায়েম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও আওয়ামী গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। আওয়ামী লীগ ও তার পোষা বাহিনীর বর্বর গণহত্যা এখন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ কনসার্ন নয়, আধুনিক বিশ্বের ইতিহাসে এটি একটি কালো অধ্যায়।

তিনি বলেন, ওএইচসিএইচআর থেকে যে তদন্ত রিপোর্ট পেশ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বের দরবারে ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার দলিল তৈরি হয়েছে। এই রিপোর্টকে দল-মত-নির্বেশেষে ফ্যাসিবিরোধী সব শক্তিকে বহির্বিশ্বে প্রচার করা দরকার।

তিনি আরও বলেন, ওই প্রতিবেদন প্রণয়নে সব স্টেকহোল্ডারই কোনো না কোনোভাবে যথাসম্ভব সহযোগিতা করেছে। রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার। এ কাজের অভিজ্ঞতার মধ্যে জুলাইয়ের কলেবর যে কত বিস্তৃত, কত মানুষের শাহাদাত আর আত্মত্যাগ ছিল, সেটাও উপলব্ধির সুযোগ হয়েছে।

সাদিক কায়েম বলেন, জাতিসংঘের প্রতিবেদন প্রণয়নে প্রতিটি কাজ অত্যন্ত স্বচ্ছতা ও নিরেপক্ষতার সঙ্গে করা হয়েছে। গণ-অভ্যুত্থানের স্টেকহোল্ডারদের কেউই অসহযোগিতা করেননি বরং যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ধাপে ধাপে।

তিনি বলেন, দিবালোকের মতো স্পষ্ট সত্য জেনে, বুঝেও শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থে একটি তথ্যকে মনগড়া অপব্যাখ্যায় উপস্থাপন না করে আসুন সম্মিলিতভাবে জুলাই গণহত্যার বিচারের দাবিতে সরব হই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১০

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১১

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১২

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১৩

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১৬

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১৭

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১৮

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৯

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

২০
X