কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অধ্যাপক আমিনুলকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, দাবি রাশেদ খানের

অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম ও মুহাম্মদ রাশেদ খান। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম ও মুহাম্মদ রাশেদ খান। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

সোমবার (১০ মার্চ) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এমন দাবি করেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘নিজেদের মতো লোক বসাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম স্যারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সকল সেক্টরে তারা এনজিও ব্যক্তিত্ব ছাড়া বিশ্বাস করতে পারছে না।’

এদিকে সোমবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, পদত‍্যাগ করার জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল। তাই আজ দুপুর ২টার দিকে আমার পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের কাছে পাঠিয়েছি।

এর আগে গত ১০ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, অধ্যাপক এম আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০০২ সালের ১৫ আগস্ট থেকে ২০০৬ সালের ১৪ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ২০০৬ সালের ২৩ অক্টোবর থেকে ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও তিনি জানুয়ারি ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ফিজিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে টিএমএসএসের অ্যাডভাইজার এবং ২০২১ সাল থেকে টিএমএসএস ক্যান্সার কেয়ার সেন্টার বাস্তবায়নের স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X