কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের জব্বার মন্ডল

মো. আব্দুল জাব্বার মন্ডল। ছবি : সংগৃহীত
মো. আব্দুল জাব্বার মন্ডল। ছবি : সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জাব্বার মন্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছেন তিনি।

সোমবার (৩১ মার্চ) তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন আলোচিত এই পরিচালক।

সোমবার (৩১ মার্চ) ফেসবুক নিজের আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আব্দুল জব্বার মন্ডল। এ সময় পোস্টে তিনি ভুয়া বা নকল কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের স্ক্রিনশর্ট যুক্ত করে দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক একাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর: ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।

শেষে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।’

দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করে নিরলসভাবে কাজ করে আসছেন আব্দুল জব্বার মন্ডল। তিনি বিভিন্ন অভিযানের মাধ্যমে বাজারে ন্যায্য দাম প্রতিষ্ঠার লড়াই চালিয়ে আসছেন। তিনি তার শান্তশিষ্ট স্বভাব ও ধৈর্যশক্তির মাধ্যমে বিক্রেতাদের সঠিক দামে পণ্য বিক্রি করতে বাধ্য করেন, আবার শাস্তি বা জরিমানা প্রদান করেন। এর ফলে ক্রেতারাও লাভবান হচ্ছেন।

চলতি বছরের রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণের নানা কর্মযজ্ঞে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল। যেসব কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মন্ডলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X