কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘এদের মতো খাই খাই স্বভাব হলে এত দিনে মাথায় তুলে রাখত’

উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত
উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের পর নিজের স্বভাব পরিবর্তন করলে এত দিনে তাকে মাথায় তুলে রাখত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এমন ইঙ্গিত করেন এই জুলাই-যোদ্ধা।

পোস্টে উমামা লেখেন, ‘গুজব বাহিনীর গুজবের ঝুড়ি খুলছে। জুলাই অভ্যুত্থানের হোমসা করে পকেটে ভরার পর আমারেও নিজেদের পর্যায়ে নামাইতে চায়। এদের মতো খাই খাই স্বভাব হলে এত দিনে মাথায় তুলে রাখত।‘

তিনি আরও বলেন, ‘খাই খাই পলিটিক্স করতে না পারলে নোংরামি করে টেনে নামানোর চেষ্টা করে যাবে। আমি প্রচণ্ড আত্মসম্মান ধরে রেখে প্রতিটা পদে পদে পা ফেলি। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত জীবনটাকে সর্বোচ্চ সম্মান নিয়ে চলার চেষ্টা করছি।’

‘আমি বলি, তোমরা মামা কইরা যাও। আমিও আছি, আমার যথেষ্ট ক্যাপাসিটি আছে নিজ চেষ্টায় আগায় যাওয়ার। মাইনষের ফাইলের দালালি কইরা আমার জীবন চালানোর দরকার নাই।’

উমামা আরও লেখেন, ‘তোমরা ফাইযলামি কইরা যাও! আমিও এখানেই দাঁড়ায় আছি! ফাযিলের দল।’

তবে উমামা ফাতেমা কাকে উদ্দেশ করে এ পোস্ট দিয়েছেন এবং এসব কথা বলেছেন, সে বিষয়ে কিছু পরিস্কার করে বলেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X