কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইমাম-মুয়াজ্জিনদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার আহ্বান আহমাদুল্লাহর

শায়খ আহমাদুল্লাহ। পুরোনো ছবি
শায়খ আহমাদুল্লাহ। পুরোনো ছবি

দেশের সব ইমাম-মুয়াজ্জিনকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, এদেশের শহর-গ্রামে, পাহাড়-সমতলে মানবদেহের শিরা-উপশিরার মতো প্রায় চার লাখ মসজিদের বিশাল বড় নেটওয়ার্ক ছড়িয়ে আছে। সব রাজনৈতিক দল কিংবা সরকারি অফিসের সংখ্যাও হয়তো এত বড় নয়।

শায়খ আহমাদুল্লাহ বলেন, চার লাখ মসজিদে অন্তত আট লাখ ইমাম-মুয়াজ্জিন রয়েছেন। এই বিশাল বড় নেটওয়ার্ক এবং জনশক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র বহুবিধ বেনিফিট অর্জন করতে পারে। সরকার এই জনবল ব্যবহার করে দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, নাগরিক সেবা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, বিবাহ, জন্ম ও মৃত্যু নিবন্ধন-সহ সমাজ কল্যাণমূলক অনেক কাজ করতে পারে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ধর্মীয় আবেগ ও অনুভূতি এই মাটির বাস্তবতা। মসজিদ এবং আলেমদের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস রয়েছে, তা কাজে লাগাতে পারলে সমাজ ও রাষ্ট্র নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে যাবে। এর জন্য সবার আগে প্রয়োজন সরকারের সদিচ্ছা। পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণসহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করলেই এটা বাস্তবায়ন করা সম্ভব।

সবশেষ তিনি বলেন, চার লাখ মসজিদের এই বিশাল অবকাঠামো, নেটওয়ার্ক এবং সম্ভাবনাময় জনশক্তিকে অবজ্ঞা করে একটা দেশের এগিয়ে যাওয়া খুবই কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১০

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১১

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১২

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১৩

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১৬

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১৭

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১৮

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৯

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

২০
X