কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরের সভাপতির নামে ভাইরাল ফটোকার্ডটি ভুয়া

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। পুরোনো ‍ছবি
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। পুরোনো ‍ছবি

সম্প্রতি ‘১৯৭১-এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা, এখন ২০১৩-এর প্রতিশোধের পালা : শিবির সভাপতি’ শীর্ষক শিরোনামে সমকালের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে।

তবে, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে ওই ফটোকার্ডটি ভুয়া। রোববার (১৮ মে) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

জানা গেছে, ‘১৯৭১-এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা। এখন ২০১৩-এর প্রতিশোধের পালা : শিবির সভাপতি’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি; বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সমকালের ডিজাইনের মতো এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে কথিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সমকালের লোগো রয়েছে। এটি প্রকাশের তারিখ ১৬ মে উল্লেখ করা হয়েছে।

ওই তথ্যের সূত্রে সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। সমকালের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলেও ওই দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এ ছাড়া আলোচিত ওই ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সঙ্গে সমকাল কর্তৃক প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য রয়েছে।

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এমন কোনো মন্তব্য করেছেন কি না, জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে অন্যকোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য অন্যকোনো সূত্রে তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং ‘১৯৭১-এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা। এখন ২০১৩-এর প্রতিশোধের পালা : শিবির সভাপতি’ শীর্ষক শিরোনামে সমকালের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া এবং বানোয়াট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X